বলি থেকে টলি, সময় পেলেই তারকারা উড়ে যান তাদের পছন্দের ডেস্টিনেশন মলদ্বীপে। টলিউডের বহু তারকারাই তাদের প্রিয় মানুষদের নিয়ে একান্তে সময় কাটাতে উড়ে যান মলদ্বীপে। এতক্ষণে সকলেই জানেন মলদ্বীপে উড়ে গেছেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ছেলে অভিমন্যু ও হবু বউমার সঙ্গেই মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে ছেলে ও হবু বউমাই শুধু নয়, চর্চিত প্রেমিকও নাকি তাদের সঙ্গে রয়েছেন। তবে জানেন কি, মলদ্বীপের যে সি-রিসর্টে রয়েছেন প্রেমিক জুটি, তার ভাড়া জানলে আঁতকে উঠবেন।
তবে ঘনিষ্ঠ সূত্র বলছে ছেলে ও হবু বউমাই শুধু নয়, চর্চিত প্রেমিকও নাকি তাদের সঙ্গে রয়েছেন। একদিকে ছেলে ও তার প্রেমিকা অন্যদিকে নিজের প্রেমিককে নিয়ে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী।
512
নিজের সোশ্যাল মিডিয়ায় মলদ্বীপ ভ্যাকেশনের ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। হাতে লাল পানীয়র গ্লাস, সাদা লং শার্ট পরে বোল্ড অবতারে ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। বোল্ড অবতারে শ্রাবন্তীকে দেখে চোখ কপালে নেটিজেনদের।
612
প্যান্ট ছাড়াই, সাদা শার্ট পরে নীল সাগরে ভেসে বেড়াচ্ছেন শ্রাবন্তী। সুইমিং পুলের জলে দাঁড়িয়ে লাল পানীয়র গ্লাস হাতে নিতেই চরম ট্রোলড হয়েছেন শ্রাবন্তী।
712
পিছনে দিগন্ত বিস্তৃত নীল আকাশ, যতদূর চোখ যাচ্ছে জলরাশি। চোখে কালো সানগ্লাস পরে হট লুকে শ্রাবন্তীকে দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা।
812
শ্রাবন্তীর ইনস্টা ছবিতে দেখা যাচ্ছে কালো বিকিনির ছবি। কালো বিকিনির উপর যে কাফতান স্টাইলের শার্টটি পরেছেন তা স্পষ্ট। শার্টের পাশ দিয়েও বেরিয়ে রয়েছে গোপনাঙ্গ। যা দেখে কমেন্টে তুলোধনা করেছেন নেটিজেনরা।
912
এখনও পর্যন্ত ফুল বিকিনির কোনও ছবি পোস্ট করেননি শ্রাবন্তী। আপাতত উত্তেজনা জিঁইয়ে রেখেই একের পর এক ছবি পোস্ট করছেন শ্রাবন্তী। তবে বিকিনির হাফ ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, 'ট্যান অফ এ চেঞ্জ'।
1012
মলদ্বীপের সৌন্দর্য ফ্রেমবন্দী করেছেন শ্রাবন্তীর ছেলে ও হবু বউমা। এমনকী বিলাসবহুল রিসর্টের ছবিও উঠে এসেছে। সঙ্গে রকমারি সি-ফুড।
1112
সূত্র থেকে আরও জানা গেছে, মা ও ছেলের প্রেমিক জুটি মলদ্বীপের লাক্স সাউথ অ্যারি অ্যাটোল-এ রয়েছেন। যার সর্বনিম্ন ভাড়া প্রতিদিন ৫০ হাজার টাকা।
1212
মলদ্বীপের সবথেকে দামি কটেজটির ভাড়া প্রায় ৯৩ হাজার টাকা। বেশিরভাগ কটেজই সি ফেসিং। তাদের আবার নিজস্ব সুইমিংপুলও রয়েছে। যেগুলোর ভাড়া প্রতিদিন প্রায় ৭০ হাজার টাকা।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.