বিবাহবিচ্ছেদ ভুলে ফের সংসার পাততে চান রোশন, এবার কী হবে শ্রাবন্তীর নতুন প্রেমিকের, দ্বারস্থ আদালতের

Published : Jun 08, 2021, 09:48 AM IST

টলিপাড়ায় ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। একদিকে সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান- নিখিল-যশ অন্যদিকে শ্রাবন্তী-রোশন তর্জা। এরমধ্যেই যেন কাহানিতে এল বড় টুইস্ট। টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।  আইনি বিবাহ বিচ্ছেদ না হলেও  অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশনের সঙ্গে  আর একসঙ্গে থাকছেন না শ্রাবন্তী।  তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই জানা গেল, ফের নাকি সংসার পাততে চান রোশন। এমনকী দ্বারস্থ হয়েছেন আদালতের। তাহলে শ্রাবন্তীর নতুন প্রেমিকের কী হবে, জোর গুঞ্জন  শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

PREV
111
বিবাহবিচ্ছেদ ভুলে ফের সংসার পাততে চান রোশন, এবার কী হবে শ্রাবন্তীর নতুন প্রেমিকের, দ্বারস্থ আদালতের

তৃতীয় বিবাহ বিচ্ছেদ না হতেই শ্রাবন্তীর জীবনে নতুন প্রেম নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনয় নয়, বরং ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা তুঙ্গে। নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী। 

211


আইনি বিবাহ বিচ্ছেদ না হলেও  অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশনের সঙ্গে  আর একসঙ্গে থাকছেন না শ্রাবন্তী।  তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। 

311

তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই জানা গেল, ফের নাকি সংসার পাততে চান রোশন। এমনকী দ্বারস্থ হয়েছেন আদালতের।

411


শ্রাবন্তীর সঙ্গে পুরোনো সমস্ত তিক্ততা ভুলে ফের একসঙ্গে থাকতে চান রোশন সিং। রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস ধারায় মামলাও দায়ের করেছেন রোশন।

511

এতদিন পর হঠাৎ কেন এই ভোলবদল,তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তারকা পত্নীকে হারিয়ে ফেলার ভয়েই নিজেদের দাম্পত্যকে ফের জোড়া লাগাতে চাইছেন রোশন।

611

সূত্রের খবর আগামী মাসেই এই মামলার শুনানির দিন পড়েছে। যদিও রোশনের দিক থেকে কোনও কিছু জানা যায়নি। বিবাহবিচ্ছেদ নিয়ে মুখে কুলুপ এটেছেন।

711

অন্যদিকে সমালোচকরা কড়া ভাষায় জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর যাতে খোরপোশ দিতে  না হয় সেই দায় এড়াতেই এই পদক্ষেপ নিয়েছেন রোশন।

811

ইতিমধ্যেই আদালত থেকে সমন পাঠানো হয়েছে শ্রাবন্তীকে। আগামী জুলাই মাসে রোশনের স্যুটের জবাব দিতে হবে অভিনেত্রীকে।

911


অন্যদিকে সদ্যই কয়েকমাস ধরে শ্রাবন্তীর নয়া প্রেম নিয়ে উত্তাল টলিপাড়া। নেটিজেনদের অনেকেই বলছেন,তাহলে শ্রাবন্তীর নতুন প্রেমিকের কী হবে, জোর গুঞ্জন  শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

1011

প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,বাইপাসের ধারে শ্রাবন্তীর আরবানারই বাসিন্দা সেই ব্যক্তি।  পেশায় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই নাকি প্রেম করছেন শ্রাবন্তী।

1111

সোশ্যাল মিডিয়া সূত্রে জানা গিয়েছে, একটি বেকারি সংস্থার মালিক অভিরূপ। নতুন প্রেমিকের সঙ্গে প্রেমের  বয়সও খুব বেশিদিন নয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও একে অপরকে ফলো করেন শ্রাবন্তী-অভিরূপ। একই আবাসনে আলাদা টাওয়ারে থাকেন বলে সূত্র থেকে জানা গেছে। হ্যালো-হাই সম্পর্ক থেকেই একে অপরের কাছাকাছি এসেছেন। 
 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories