ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে বিয়ের অনুষ্ঠানের পরের দিন গতকাল বসেছিল রিসেপশনের আসর। বিয়ের মতোই সাদামাটা জাকজমকহীন রিসেপশনে বাঙালি সাজে নজর কেড়েছেন সকলের প্রিয় ব্যোমকেশ অনির্বাণ ভট্টাচার্য ও স্ত্রী মধুরিমা গোস্বামী।
310
ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুবান্ধবদের এবং নাট্যজগতের ব্যক্তিত্বদের সান্নিধে অনুষ্ঠিত হল বৌভাতের অনুষ্ঠান। বিয়ের মতোই রিসেপশনে ১০০-১৫০ জনের বেশি উপস্থিত ছিল না।
410
করোনা আবহে সমস্ত সতর্কতা মেনেই অনুষ্ঠিত হয়েছে রিসেপশন। অভিনেতা নিজেও এত চাকচিক্য পছন্দ করেন না, তাই নিজেদের মতোন করেই ঘরোয়া ভাবে হল রিসেপশন পার্টি।
510
সাবেকিয়ানা ছোঁয়ায় বাঙালি সাজে ব্যোমকেশকে দেখে চোখ ফেরাতে পারেননি অনেকেই। পরণে সাদা পাঞ্জাবী নীল শালে বাঙালির বং ক্রাশ। অপরদিকে ধূসর শাড়ি, গোল্ডেন ব্লাউজ, হালকা গয়নায় নজর কেড়েছে মধুরিমা গোস্বামী।
610
'সংঘারাম' নাট্যদলের সদস্যরা নববিবাহিত দম্পতিকে চমকে দেওয়ার জন্য একটি ছোট্ট অনুষ্ঠানেরও আয়োজন করেছিল। নাচ, গান , অভিনয়ে জমজমাট ছিল রিসেপশনের আসর।
710
টলিউডের বন্ধুরাও উপস্থিত ছিলেন রিসেপশনে। হিন্দি গানের তালে জমাটি নাচে সকলকে মুগ্ধ করেছেন নবদম্পতি।
রিসেপশনে কালো পোশাকে নবদম্পতির সঙ্গে নজর কেড়েছেন সৃজিত-মিথিলা।
1010
টলিপাড়ার অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে বিন্দাস মুডে অনির্বাণ-মধুরিমা।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.