Published : Mar 16, 2021, 08:47 AM ISTUpdated : Mar 16, 2021, 08:51 AM IST
সদ্যই দীর্ঘ ১০ বছরের প্রেমের পরিণতি হয়েছে নীল-তৃণার। বহু প্রতীক্ষার পর ৪ ফেব্রুয়ারি জমকালো বিবাহ আসর বসেছিল টলিপাড়ায়। বৈদিক মন্ত্রধ্বনি উচ্চারণ, অগ্নিসাক্ষী রেখে হিন্দু সনাতন রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়েছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। বিয়ের কয়েকদিন যেতে না যেতেই কেলেঙ্কারি কান্ড ঘটালেন নতুন বউ। কখনও ঘুষি, আবার তারপরই কাছে টেনে নিয়ে সপাটে চুমু খাচ্ছেন নীলকে। বিয়ের একমাস যেতে না যেতেই ঘুষোঘুষি শুরু নীল-তৃণার। নতুন বউ-এর কীর্তিতে শোরগোল নেটদুনিয়ায়।
বহু প্রতীক্ষার পর ৪ ফেব্রুয়ারি জমকালো বিবাহ আসর বসেছিল টলিপাড়ায়। বৈদিক মন্ত্রধ্বনি উচ্চারণ, অগ্নিসাক্ষী রেখে হিন্দু সনাতন রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়েছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা।
210
শ্বশুরবাড়িতেও গিয়েও ফুলসজ্জা খাট থেকে তাদের কাপল রোম্যান্স নজর কেড়েছে নেটিজেনদের। প্রতিটি মুহূর্তের ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই জুটি।
310
বিয়ের ঠিক ২৫ দিন আগেই রূপকথার এনগেজমেন্ট পর্ব সেরে ফেলেছেন প্রেমিক জুটি। আলোর রোশনাইয়ের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে সংগীতের আসর ও এনগেজমেন্ট পর্ব।
410
এখনও হানিমুন যেতে পারেননি নীল-তৃণা। ৪ ফেব্রুয়ারি বিয়ে সারলেও ভালবাসার দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি হবে গ্র্যান্ড রিসেপশন। শহরের নামী ক্লাবেই বসেছিল চাঁদের হাঁট।
510
নীলের সঙ্গে জমিয়ে সংসার করছেন তৃণা সাহা। তবে হঠাৎ কী হল তৃণার।
610
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন তৃণা। আর সেখানেই বরের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত নতুন বউ।
710
কখনও ঘুষি, আবার তারপরই কাছে টেনে নিয়ে সপাটে চুমু খাচ্ছেন নীলকে। বিয়ের একমাস যেতে না যেতেই ঘুষোঘুষি শুরু নীল-তৃণার।
810
গালে বউ-এর ঘুষি খেয়েই নাজেহাল অবস্থা নীলের। যদিও ছবি দেখেই বোঝা যাচ্ছে পুরোটাই মজার ছলে করেছেন তারকা দম্পত্তি।
910
সামাজিক মাধ্যমে দুজনের খুনসুটির মুহূর্ত সর্বদাই ভাইরাল হচ্ছে। নতুন বউ-এর কীর্তিতে শোরগোল নেটদুনিয়ায়।
1010
বিয়ের পরেই কাজে ফিরেছেন খড়কুটোর গুনগুন এবং কৃষ্ণকলির নিখিল। দুজনেই কাজে ব্যস্ত। তবে কাজের ফাঁকেও একে অপরের সঙ্গে খুনসুটিতে মজে তারকা দম্পত্তি।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.