ভারত
এই নিয়ে দ্বিতীয়বার মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হল ডা. হর্ষ বর্ধন। এই ইএনটি স্পেশালিস্টকে ২০১৪ সালে প্রথম মোদী সরকারেরও স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছিল। সাত মাসের পর সরিয়ে দেওয়া হয়। ২০১৯ সালের আবার তাঁকে দায়িত্ব হয়েছিল, কিন্তু এবার বাধ সাধল কোভিড। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, কোভিড মোকাবিলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁকে, তাঁকে খুঁজে পাওয়া যায়নি। যদিও বিরোধীরা বলছেন, গাফিলতি রয়েছে একদন সরকারের উপরের স্তরে, ডাক্তারবাবুকে 'বলির পাঁঠা' করা হল।