Published : Sep 05, 2021, 09:56 AM ISTUpdated : Sep 05, 2021, 10:00 AM IST
৫ সেপ্টেম্বর, বিশ্বের সর্বস্তরে মহাসমারহে পালিত হচ্ছে শিক্ষক দিবস। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও আশির্বাদেই পোক্ত দেশের ভবিষ্যত। বিভিন্নসময় সেই গল্প উঠে এসেছে ছবির প্রেক্ষাপটেও। কখনও বায়োপিকের রূপে, কখনও শুধুই গল্পরূপে। কিন্তু প্রশিক্ষণের সেই সুক্ষ্ম অনুভুতির গল্পই যেন অধিক জায়গা করে নেয় দর্শক মনে। দেখে নেওয়া যাক শিক্ষক কেন্দ্রিক কিছু সেরা ছবি।
তারে জামিন পারঃ এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। ডিসলেক্সিয়ায় আক্রান্ত শিশুকে পড়ানোর ধরণ ঠিক কেমন হওয়া উচিত, ছবির মূলেই ছিল সেই বার্তা। মূখ্যভুমিকায় ছিলেন আমির খান।
210
রামধনুঃ ২০১৪ সালে এই ছবি মুক্তি পেয়েছিল। এই ছবির মুলে রয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থার ধ্যান-ধারনা। পড়ার থেকেও বহার বেশি, কিন্তু শিক্ষার মানের দিকে নজর দেন কতজন, চোখে আঙুল দিয়ে সেই ছবিই তুলে ধরে রামধনু। মুখ্যভুমিকায় ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
310
হিচকিঃ ২০১৮ সালে এই ছবি মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। হিচকির সমস্যার ভুগতেন নয়না, তাঁর স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। তাঁর সিক্ষকই তাঁকে হাত ধরে নিয়ে এসেছিলেন এই পথে। পরবর্তীতে দুস্থ শিশুদের পড়ানোর সুযোগ পান তিনি। সেখান থেকেই শুরু হয় ভবিষ্যত গড়ার কাজ। মুখ্যচরিত্রে ছিলেন রানী মুখোপাধ্যায়।
410
হামিঃ হামিঃ ২০১৮ সালে এই ছবি মুক্তি পেয়েছিল। এই ছবির মুলেই ছিল খুদে পড়ুয়াদের নিয়ে স্কুলে নানা সমস্যা। পরিবারের কপালে ভাঁজ পড়ার নানা কারণকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে ছোটদের মনকে জয় করতে হয়, তাদের আবেগকে আয়ত্বে আনতে হয়, সেই গল্পই বলা হয়েছে এই ছবিতে। মুখ্য ভুমিকাতে ছিলেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য।
510
ব্ল্যাকঃ ২০০৫ সালে এই ছবি মুক্তি পেয়েছিল। হেলেন কিলারের গল্প অবলম্বনে তৈরি এই ছবি। যেখানে দেখা যায় একটি মূক ও বধির শিশুর মুখ দিয়ে কীভাবে কথা বলালেন তাঁর শিক্ষক। জীবনের পথে প্রতিটা পদে পাশে ছিলেন তাঁর শিক্ষক। শেষ সময় পাশে পেলেন ছাত্রীকে। মুখ্যভুমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও রানী মুখোপাধ্যায়।
610
কোনিঃ ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। যার মুলে ছিল এক সাঁতারু ও তাঁর কোচের গল্প। অর্থের অভাবে যে মেয়ে জীবনের পথে রুখে দাঁড়াতে ভয় পায়, তাঁকেই একদিন জয়ের সামনে তুলে ধরার গল্পই কোনি।
710
সুপার থার্টিঃ ২০১৯-এ সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে এই ছবি। আনন্দ কুমারের বায়োপিক সকলের মন ছুঁয়ে যায়। সেই সত্যঘটনাকে কেন্দ্র করেই তৈরি এই ছবি। কেন্দ্রিয় চরিত্রে ছিলেন হৃত্বিক রোশন। কীভাবে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীর পাশে দাঁড়াতে হয়, সেই রাস্তাই তিনি দেখিয়েছিলেন।
810
মোহাব্বাতেঃ অমিতাভ-শাহরুখ অভিনীত এই ছবি মুক্তি পয়েছিল ২০০০ সালে। নিয়মের ঘেরা টোপ থেকে বেড়িয়ে কীভাবে শিক্ষালাভ করে জীবনে উন্নতি করা যায়, সেই ছক ভাঙার গল্পই ফুঁটে উঠেছিল এই ছবিতে।
910
চাকদে ইন্ডিয়াঃ এই ছবি মুক্তি পেয়ছিল ২০০৭ সালে। এই ছবি দেখা গিয়েছিল কীভাবে মেয়েদের হকি ম্যাচ জেতাতে সাহায্য ও পরিশ্রম করেছিলেন কোচ। মূখ্যভুমিকায় ছিলেন শাহরুখ খান।
1010
সিস্টার (১৯৭৭)- সিস্টার ছবিতে অভিনয় করে নজির গড়ে ছিলেন সুপ্রিয়া দেবী। দেশের উত্তাল পরিস্থিতিতে উঠে আসা এক গল্পে সিস্টারের ভূমিকাতে মন কেড়েছিলেন তিনি।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.