টানা একবছর ধরে কেবলই অপেক্ষা, কবে কাটিয়ে উঠবে মানুষ মহামারির যন্ত্রণা! তারই মাঝে বছর ঘুরতেই আবারও লকডাউনের কোপ। বর্তমানে খবরে চোখ রাখলেই উঠে আসা মানসিক সমস্যার ছবি, কোথাও আবার নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে মানুষের মধ্যে অতিরিক্ত চিন্তার ফলে। এই কঠিন লড়াই লড়তে গেলে চাই মনের জোর, সুস্থ শরীর, কীভাবে তা ধরে রাখা সম্ভব উপায় বাতলালেন মিমি চক্রবর্তী।
ভালোবাসা জানিয়ে মিমি লিখলেন, সব সময় পজিটিভ থাকতে হবে। যদি অ্যাংজাইটির সমস্যা দেখা দেয় তবে মন ভালো রাখার মতো কোনও কিছু দেখতে হবে।
211
যা মনের ওপর অতিরিক্ত চাপ ফেলবে না। কমেডি কিংবা অ্যানিমেশন যা মনকে ভালো রাখতে। তেমন কিছু দেখুন।
311
লিখে ফেলুন কেন আপনি নার্ভাস ও অ্যাংজাইটির সমস্যায় ভুগছেন। এই সময় ভালো খাবার খান।
411
ভালো করে স্নান করে নিজেকে ফ্রেশ রাখুন। পারলে কোনও এসেন্সিয়াল ওয়েল দিয়ে মাসাজ করে নিতে পারেন।
511
এর দাম কম, তাই অনলাইনে ওর্ডার করে নেওয়া যেতে পারে। এটা আপনার মুড ও মুনকে সতেজ রাখবে।
611
মিমি নিজে মেডিটেশন করেন না, কিন্তু এই পরিস্থিতিতে করা প্রয়োজন। তা স্পষ্টতই জানিয়ে দিলেন মিমি।
711
কোনও ভূল খবরে বিশ্বাস করবেন না। গুজবে কান দেবেন না। বিশেষ করে হোয়াটসঅ্যাপে যেগুলো ছড়িয়ে পড়ে।
811
এই সময় ভালো গান শুনুন। ইচ্ছে করলে কোনও ভালো বইও পড়তে পারেন।
911
ছোট কোনও গাছের পরিচর্যা করুন। বা আপনার থাকা কোনও গাছকে নিয়েও সময় কাটাতে পারেন। এটা সত্যি চিন্তা কমাতে খুব উপকারি।
1011
বাড়িতে থেকে মাঝে মধ্যে প্রয়োজন ওয়ার্ক আউট। এতে অতিরিক্ত চিন্তা দূর হবে, পাশাপাশি শরীর সুস্থ থাকবে।
1111
মিমির এই টিপসের দীর্ঘ পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ল ভক্ত মহলে।
Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News