Published : Apr 02, 2021, 05:22 PM ISTUpdated : Apr 02, 2021, 05:30 PM IST
বাথরুমের পরিবেশটা বরাবরই একটু আলাদা হওয়া দরকার।বাথরুম এমন একটা জায়গা, আপনি সেটাকে যতই পরিষ্কার রাখুন না কেন সেখানে আদ্রর্তা এবং জীবাণু থাকবেই। এমন অনেক ধরনের জিনিস বাথরুমে রাখা হয় যা স্নানের জন্য বা সৌন্দর্যচর্চায় খুব দরকারি । কিন্তু সেই জিনিসগুলি বাথরুমের মধ্যে রাখলে তার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এবং সেখান থেকেই হয় চরম ক্ষতি। অকারণে বিপদ না বাড়াতে চাইলে অবশ্যই এড়িয়ে চলুন এই বিষয়গুলি।
সাধারণত টুথব্রাশ আমরা প্রত্যেকেই বাথরুমে রাখি। টয়লেটে ফ্লাশ করার সময়ে বাতাসে অনেক জীবাণু ছড়িয়ে যায়। আর তার অনেকটাই টুথব্রাশে আটকে যায়। সমস্যাটি এড়াতে টুথপেস্ট বাইরে রাখুন।
25
রেজার ব্লেড
রেজার আমরা প্রত্যেকেই বাথরুমে রাখি। কিন্তু বাথরুমে রাখার কারণেই তা ভোতা হয়ে যায়। এমনকী মরিচাও পড়ে যায়। রেজার একবার ব্যবহার করার পর ভাল করে শুকিয়ে নিন। আর শুকনো কোন স্থানে রেখে দিন। এতে রেজার দীর্ঘস্থায়ী হবে।
35
তোয়ালে
বাথরুমে আর্দ্রতা বেশি থাকায় সেখানে খুব বেশি জীবাণু ছড়ায়। এ কারণে তোয়ালেতে ফাঙ্গাস হতে পারে। তাই স্নানের পর তোয়ালে বারান্দায় বা ফ্যানেরা নিচে শুকিয়ে নিন।
45
ওষুধ
ওষুধ কখনও বাথরুমে রাখবেন না। ঘরের কোনও অন্ধকার জায়গায় বা শুকনো ড্রয়ারে ওষুধ রাখবেন বা আলমারিতে রাখতে পারেন। কিন্তু বাথরুমে নয়।বাথরুমে তাপ ও আর্দ্রতা দুটোই বেশি হয়। যার ফলে ওষুধ নষ্ট হয়ে যেতে পারে।
55
গয়না
অনেকেই আছেন স্নানের সময় গয়না খুলে রাখেন। বিশেষত মহিলারা এটা করে থাকেন। যেমন চেন, আংটি, ইয়ারিং বাথরুমে খুলে রাখেন। কিন্তু এটা একদমই ঠিক নয়। কারণ বাথরুমের আর্দ্রতায় গয়না মরিচা ধরে যায়।
Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News