গরম পরতেই ডিহাইড্রেশনের শিকার আপনার সন্তান, শিশুর শরীর ফিট রাখতে মেনে চলুন সহজ ট্রিকস

Published : Mar 02, 2021, 12:40 PM IST

গরম পড়তেই না পড়তেই শরীর ক্লান্ত, ঝিমিয়ে পড়ছে। একটু কিছু না করতে গেলেই শরীর দিচ্ছে না। আপনার শিশুও যদি  হঠাৎ করে  যদি অসুস্থ হয়ে পড়ে, আমরা বুঝতে পারি না কেন বা কীসের থেকে শিশুর এমন হচ্ছে। শিশুর জন্যও একটি বড় সমস্যা হল ডিহাইড্রেশন। কীভাবে বুঝবেন আপনার ছোট্ট সোনাটির ডিহাইড্রেশন হয়েছে, রইল তার কিছু সহজ উপায়।

PREV
15
গরম পরতেই ডিহাইড্রেশনের শিকার আপনার সন্তান, শিশুর শরীর ফিট রাখতে মেনে চলুন সহজ ট্রিকস

শিশু যখন  কাঁদে তখন কান্নার সময় চোখ দিয়ে জল বেরোচ্ছে না। এটা ডিহাইড্রেশনের একটি বড় লক্ষণ। শিশুর শরীরে জলের ঘাটতি হলেই শিশুর কান্নার সময় চোখ দিয়ে জল পড়ে না।

25

শিশুর শরীরে জলের ঘাটতি হয়েছে কিনা তা বোঝার জন্য ঠোঁট এবং মুখের চারপাশে কোনও শুষ্কতা রয়েছে কিনা তা লক্ষ করুন। ডিহাইড্রেশনের কারণে হাত ও পা অস্বাভাবিক গরম বা ঠান্ডা হয়ে যেতে পারে।

35


শিশুর টয়লেট ঠিকমতো হচ্ছে কিনা তা খেয়াল রাখুন। কম টয়লেট হলে তাহলেই বুঝবেন আপনার সন্তানের শরীরে জলের ঘাটতি হয়েছে।  শরীরে জলের ঘাটতি হলেও প্রস্রাব হলুদ রঙের হবে।

45


ডিহাইড্রেশন হলে শিশু আগের চেয়ে ঝিমিয়ে পড়বে। দিনের বেশিরভাগ সময় সে ঘুমিয়ে কাটাবে। এই ধরনের প্রবণতা দেখলে এখন থেকেই সাবধান হয়ে যান।

55

শিশুর শরীরে জল কম থাকলে সে এমনিতেই খিটখিটে হয়ে যাবে। শিশু সবসময় কাঁদবে। খেতে চাইবে না। আর জোর করলে অতিরিক্ত কান্নাকাটি করলে তা থেকেও আরও বেশি সমস্যা হতে পারে

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

click me!

Recommended Stories