দুর্গাপুজোর আগে ১০ কেজি ওজন কমাতে চান, আজ থেকেই শুরু করুন এই স্পেশ্যাল ডায়েট

Published : Sep 09, 2022, 11:37 AM IST

হাতে আর মাত্র কয়েকদিন। সারা শহর আবার সেজে উঠবে আলোয়। করোনাকালে মহাসঙ্কট কাটিয়ে যেন ফের ছন্দে ফিরেছে আট থেকে অষ্টাদশী। পুজোর আনন্দে খুশির রেশ বাঙালির মনে। ইতিমধ্যেই দেবী দূর্গার আগমনে চারিদিকে যেন সাজো সাজো রব। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, এখনই হল লাস্ট টাইমে ওজন ঝরানোর পালা। কিন্তু কীভাবে ফ্যাট ঝরাবেন ১০ কেজি, জেনে নিন বিশদে।

PREV
18
  দুর্গাপুজোর আগে ১০ কেজি ওজন কমাতে চান, আজ থেকেই শুরু করুন এই স্পেশ্যাল ডায়েট

হাতে আর মাত্র কয়েকদিন। সারা শহর আবার সেজে উঠবে আলোয়। করোনাকালে মহাসঙ্কট কাটিয়ে যেন ফের ছন্দে ফিরেছে আট থেকে অষ্টাদশী। পুজোর আনন্দে খুশির রেশ বাঙালির মনে। ইতিমধ্যেই দেবী দূর্গার আগমনে চারিদিকে যেন সাজো সাজো রব। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, এখনই হল লাস্ট টাইমে ওজন ঝরানোর পালা।

28

 কীভাবে ফ্যাট ঝরাবেন  ১০ কেজি তা নিয়েই নাজেহাল। আর দেরি নয়, পুজোর আগে আজ থেকেই শুরু করে দিন জেনারেল মোটরস ডায়েট যা গোটা বিশ্বে জিএম ডায়েট প্ল্যান নামে পরিচিত। 

38

জেনারেল মোটরস ডায়েট যা গোটা বিশ্বে জিএম ডায়েট প্ল্যান নামে পরিচিত। এই ডায়েটের ৭ দিন ৭ রকমের খাবার খেতে হবে। প্রথম দিন সকাল ও সন্ধ্যায় শুধু ফল খাবেন। চাইলে খেতে পারেন গ্রিন টি তবে অবশ্যই চিনি ছাড়া। ফলের মধ্যে বেশি করে তরমুজ ও লেবু জাতীয় ফল খান। তবে কলা না খাওয়াই ভাল। প্রচুর পরিমাণে জল খাবেন। 

48

জিএম ডায়েটের দ্বিতীয় দিনে রাখবেন বিভিন্ন ধরনের সব্জি। সকালের ব্রেকফাস্টে ১ টা আলু সেদ্ধ সঙ্গে মাখন দিয়ে খেতে পারেন। সব্জি সেদ্ধ করে খাওয়াটা শরীরের জন্য ভাল। শসা খাবেন বেশি পরিমাণে। ৭-৮ গ্লাস জল খাবেন নিয়ম করে।

58

belly fat

68

ডায়েটের তৃতীয় দিনে ফল আর সব্জি দুটোই খেতে পারেন। ফলের মধ্যে যা-ই খাবেন কিন্তু কলা খাবেন না। জলের পরিমাণ কমানো যাবে না। প্রচুর পরিমাণে জল খেতে হবে। ডায়েটের চতুর্থ দিনে দুধ আর কলা খাবেন। ৬-৭ টি কলা ও ৩-৪ গ্লাস দুধ খেতে পারেন। টক দই রাখতে পারেন ডায়েটে। কিন্তু বাইরে আর কিছু খাবেন না। 

78

 ডায়েটের পঞ্চম দিনে  অন্যান্য দিনের চেয়ে অনেকটাই আলাদা। কারণ সেদিনের ডায়েটে থাকবে চিকেন বা মাছ। তবে শুধু চিকেনই নয় সঙ্গে টমেটো খেতে পারবেন। যারা নিরামিষ খান তারা ব্রাউন রাইস বা কটেজ চিজ খেতে পারেন। ১০ গ্লাস জল খাবেন নিয়ম করে। 

88

ডায়েটের ষষ্ঠ দিনে খাবেন চিকেন। তবে যদি পরপর  দুদিন চিকেন খেতে ভাল না লাগে তালে পনির কিংবা ব্রাউন রাইস খেতে পারেন। তার সঙ্গে নিজের পছন্দের যে কোনও সব্জি রাখবেন। তবে সব্জির মধ্যে আলু রাখবেন না।  সঙ্গে ১০ গ্লাস জল খাবেন। ডায়েটের একবারে শেষ অর্থাৎ সপ্তম দিনে ব্রাউন রাইসের খিচুড়ি, ফল, সব্জি, ফলের রস খেতে পারবেন। কিন্তু সেইদিনটা প্রাণীজ প্রোটিন খাওয়া চলবে না।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories