দুধের দাঁত বলে অবহেলা, বাচ্চার ক্যাভিটি হলেই বিপদ, খেয়াল রাখুন গোড়া থেকেই

Published : Jun 30, 2021, 02:55 PM IST

শিশুর বায়নাক্কা থেকে মুক্তি পেতে শিশুদের মুখের সামনে তুলে ধরা হয় এই চকোলেট। । কিন্তু এই খাবারগুলি থেকেই শুরু হয় বাচ্চার দাঁতের সমস্যা। প্রথম অবস্থায় এই বিষয়গুলি নিয়ে কেউই মাথা ঘামায় না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জাকিয়ে বসে এই সমস্যাগুলি। আর সেখান থেকেই বাসা বাঁধে ক্যাভিটির মতোন সমস্যা।  বাচ্চার দুধের দাঁত যেই সময় ওঠে তখন থেকেই দাঁতের যত্ন নেওয়া প্রয়োজন। ডেন্টিসরা বলেন, দুধের দাঁত বলে অবহেলা নয়, বরং শুরু থেকেই যত্ন না নিলেই বাড়তে পারে জটিল সমস্যা।  

PREV
18
দুধের দাঁত বলে অবহেলা, বাচ্চার ক্যাভিটি হলেই বিপদ, খেয়াল রাখুন গোড়া থেকেই

বাচ্চার দাঁত ওঠার পর থেকেই ব্রাশ কিন্তু মাস্ট। তবে অনেক বাচ্চারই খুব ছোট বয়সেই দাঁত উঠে যায়। তাই ব্রাশ না দিলেও নিজের হাত ভাল করে ধুয়ে নিয়ে আঙুলের সাহায্যে মুখের ভিতর পরিষ্কার করে নিন। একবছর হয়ে গেলেই আস্তে আস্তে ব্রাশ করানো শুরু করে দিন। 

28

আপনার সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজের টুথব্রাশ নিজেকেই বেছে নিতে দিন। বাজারে এখন নানা ধরনের কালারফুল ব্রাশ পাওয়া যায়। এতে নিজে থেকে ব্রাশ করারও আগ্রহ জন্মাবে।

38

রাতের বেলা খাবার খাওয়ার পর মুখের ভিতর ভাল করে কুলকুচি করিয়ে দিন। এতে দাঁতের মধ্যে লেগে থাকা খাবার বেরিয়ে যাবে। যার ফলে ক্যাভিটিও হবে না। 

48

রাতের বেলা চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন। বরং তার বদলে যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, সেই সমস্ত খাবার খেলে বাচ্চার মাড়ি ও দাঁত ভাল  থাকে। চিকেন , ডিম বেশি পরিমাণে খাদ্যতালিকায় রাখুন।

58

যতটা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন । চকোলেট বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর ভাল করে মুখ কুলকুচি করিয়ে দেবেন।

68

তবে ডার্ক চকোলেট দাঁতের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। তাই অল্প পরিমাণে ডার্ক চকোলেট বাচ্চাকে খাওয়াতে পারেন। ডার্ক চকোলেট খাওয়ার পর অবশ্যই ভাল করে মুখ ধুয়ে দেবেন।

78


জল কম খেলেও নানান সমস্যা দেখা দেয়। শিশু যেন পর্যাপ্ত পরিমাণ জল খায় সেদিকে খেয়াল রাখুন। জল মাড়িকে শুকনো হতে দেয় না। এবং দাঁতের এনামেল ভাল রাখে।

88

খাওয়ার সময় টিভি দেখে  না খাইয়ে সকলে মিলে একসঙ্গে খাওয়ার চেষ্টা করুন। এতে বাচ্চার চিবিয়ে খাওয়ার প্রবণতা তৈরি হবে। এবং খাবার চিবিয়ে খেলে দাঁতও মজবুত হবে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories