শীতের সময় চুলে খুশকি, দূর করুন এই ঘরোয়া টিপসে, মিলবে চটজলদি সমাধান

Published : Nov 12, 2020, 11:18 AM IST

শীতের মরসুমে খুশকির সমস্যা কম বেশি ভোগেন সকলেই। এই সময় স্কাল্প শুস্ক থাকে। তাই খুশকির সমস্যা খুব বেশি করে দেখা যায়। এই সময় কিছু টিপস মেনে চললেই সমস্যার হাত থেকে মুক্তি। 

PREV
17
শীতের সময় চুলে খুশকি, দূর করুন এই ঘরোয়া টিপসে, মিলবে চটজলদি সমাধান

শ্যাম্পুর আগে স্কাল্পে অল্প নুন দিয়ে ঘষে নেবেন, এতে চুলে খুশকির সমস্যা কমে যায় ও স্কাল্প পরিষ্কার থাকে। সপ্তাহে দুদিন শ্যাম্পুর আগে এটি করে দেখুন। 

 

27

বিট সিদ্ধ করে সেই জল দিয়ে মাসাজ করুন। শীতকালে বিট একটি সহজলভ্য সব্জি, তা কিনে রান্নার আগে সিদ্ধ করে নিন। সেই জল রেখে দিয়ে, হালকা ঠাণ্ডা হলেই মাথায় মাসাজ করুন।

37

লেবু ও আমলকির রস মাথায় লাগিয়ে রাতে শুতে যান, এতে সারা রাত চুলে মৃত কোষগুলো আলগা হয়ে যাবে। শোয়ার আগে মাথায় তোয়ালে জড়িয়ে রাখুন। 

47

হটঅয়েল মাসাজ করুন সপ্তাহে তিন দিন, মাথায় আলতো করে আঙুল দিয়ে হট ওয়েল মাসাজ করুন। এতে স্কাল্পে নতুন চুল গজাবে ও খুশকির সমস্যা দূর হবে। 

57

পেঁয়াজের রস, ডিমের সাদা অংশ ও পাতিলেবু মিশিয়ে লাগান সপ্তাহে তিন দিন। শ্যাম্পুর আগে ২০ মিনিট লাগিয়ে রেখে তা ধুয়ে ফেলুন। 

67

টকদইয়ের সঙ্গে লেবুর রস ও নিমপাতা বাঁটা লাগিয়ে চুলে মেখে নিন। এই প্যাক ২০ মিনিট লাগিয়ে রাখুন। তাতেই মিলবে সুরাহা।

77


অন্যের চিরুনি বা তোয়ালে ব্যবহার করবেন না। নিজের জিনিস সঙ্গে রাখুন। সম্ভব হলে সপ্তাহে দুদিন চিরুনি ধুয়ে ফেলুন।  

 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories