
লকডাউনে একমাত্র যোগার মাধ্যমে ওজন কমিয়ে সুস্থ থাকতে পারবেন আপনি। আর এই উপায় হল নিয়মিত যোগ ব্যায়াম। যোগব্যায়াম সুস্থ থাকতে সহায়তা করে। শারীরিক ও মানসিক শান্তির জন্য যোগ বা যোগা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ বা যোগা যাই বলুন না কেন ভারতীয় উপমহাদেশে এক প্রকার ঐতিহ্যবাহী শারীরবৃত্তীয় ও মানসিক সাধনপ্রণালী। "যোগ" শব্দটির দ্বারা হিন্দু, বৌদ্ধ ও জৈনধর্মের ধ্যান করাকেও বোঝায়। হিন্দু দর্শনের ছয়টি প্রাচীনতম শাখার অন্যতম হল এই যোগ বা যোগা। জৈনধর্মে যোগ মানসিক, বাচিক ও শারীরবৃত্তীয় কিছু প্রক্রিয়ার সমষ্টি।
করোনা ভাইরাস প্রতিরোধে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাই এমন পরিস্থিতিতে অনেকেই ঘরে থেকে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। কারণ নিয়মিত কিছু কাজ বন্ধ হয়ে গিয়েছে এই লকডাউনে। আর এই মানসিক চাপ বা স্ট্রেস এর সরাসরি প্রভাব পড়ছে স্বাস্থ্যের উপর। তাই এমন পরিস্থিতিতে সুস্থ থাকতে আর প্রতিদিনের ওয়ার্কআউটকে আরও কার্যকর করতে এই সময়কেই কাজে লাগান। বাড়িতে থেকেই খুব সহজ উপায়ে কমিয়ে ফেলুন বাড়তি ওজন আর থাকুন সুস্থ।
বর্তমানে বহু সেলিব্রিটিও স্যোশাল মিডিয়া চ্যানেলে লকডাউনেই ঘরে থেকে সহজেই ওজন কমিয়ে ফেলার উপায় জানাচ্ছেন। যোগার ফলে শুধু ওজন নিয়ন্ত্রণ নয় বহু জটিল শারীরিক সমস্যার সমাধানও সম্ভব। যেমন রক্তচাপের মত সমস্যা থাকলেও তা যোগার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অভিনেত্রী বিপাশা বসুও স্যোশাল মিডিয়া ৩০ মিনিটের ফ্যাট বার্নিং কার্ডিও ওয়ার্কআউট এর জরুরি টিপস দিয়েছেন। দেখে নিন ভিডিওটি-
Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News