নখের এই সামান্য পরিবর্তনগুলি জানায়, শরীরে বাসা বেঁধেছে এই জটিল সমস্যাগুলি

Published : May 11, 2022, 04:25 PM IST
নখের এই সামান্য পরিবর্তনগুলি জানায়, শরীরে বাসা বেঁধেছে এই জটিল সমস্যাগুলি

সংক্ষিপ্ত

জানলে অবাক হবেন আপনার শারীরিক কোনও সমস্যা রয়েছে কি না তার জানান দেয় নখ। স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নখ শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যদি আপনার নখের রঙ পরিবর্তন হয়, আকৃতির বদল বা বৃদ্ধির গতি অস্বাভাবিক হয় তবে এর অর্থ আপনার শরীরে কোনও সমস্যা রয়েছে।  

নখ ক্যারোটিন নামক পুষ্টির সমন্বয়ে গঠিত। শরীরে পুষ্টির অভাবের কারণে ক্যারোটিন ক্ষতিগ্রস্থ হয়। বিশেষজ্ঞদের মতে নখ সহজেই ভেঙে যাওয়া বা পাতলা হয়ে যাওয়া সাধারণ বিষয় নয়। যদি আপনার নখগুলি স্বাভাবিকের চেয়ে কিছু পরিবর্তন ঘটে তবে তাতে মনোযোগ দেওয়া প্রয়োজন। জানলে অবাক হবেন আপনার শারীরিক কোনও সমস্যা রয়েছে কি না তার জানান দেয় নখ। স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নখ শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যদি আপনার নখের রঙ পরিবর্তন হয়, আকৃতির বদল বা বৃদ্ধির গতি অস্বাভাবিক হয় তবে এর অর্থ আপনার শরীরে কোনও সমস্যা রয়েছে।

১) যকৃৎ এর সমস্যা হলে-
 যারা অ্যালকোহল সেবন করেন তাদের মধ্যে লিভারের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে যদি লিভারে সমস্যা বেড়ে যায় তবে সবার আগে লিভারের আয়তন বৃদ্ধি পায়। আর শরীরে এই সমস্যা দেখা দিলে নখের উপরে হালকা গোলাপী চিহ্ন তৈরি হয়। এটি লিভারের কর্মহীনতার ইঙ্গিত দেয়। যদি আপনি অ্যালকোহল সেবন না করেন এবং তা সত্ত্বেও এই লক্ষণগুলি থাকে তবে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

২) ডায়াবেটিস এর সমস্যা হলে- 
জানলে অবাক হবেন আপনি ডায়বেটিক কি না তা জানান দেবে আপনার নখ। কারণ নখে ডায়াবেটিসের লক্ষণ প্রকাশ পায়। যদি আপনার নখগুলি হলুদ হয়ে যায় তবে এটি রক্তে শর্করার একটি চিহ্ন। মেডিকেল পরীক্ষা করার আগে নখ দিয়ে চিহ্নিত করে দেখতে পারেন। নখের কাছাকাছি ত্বক লাল হওয়া সত্ত্বেও এগুলি ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হতে পারে।

৩) সোরিয়াসিস এর সমস্যা হলে-  
সোরিয়াসিস রোগের আরও অেক নাম আছে একে চাম্বল বা অপারাস রোগও বলা হয়। চাম্বল একটি চর্মরোগ। যার মধ্যে দেহের কোষগুলি ১০ গুণ বৃদ্ধি পায়। নখের মাধ্যমেও এই রোগ দেখা দিতে পারে। এর কারণ হল এই রোগের ফলে প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। এমন পরিস্থিতিতে নখগুলি পুরু, রুক্ষ এবং সাদা হতে শুরু করে এবং পরে প্রচুর ব্যথা হয়।

আরও পড়ুন- এই আবহাওয়ায় হাড় মজবুত রাখতে খাদ্যের পাশাপাশি মালিশ করুন এই ৪ তেল দিয়ে

আরও পড়ুন- মশা তাড়ানোর কয়েল বা তেল, মশা নয় আপনার জন্য কতটা ক্ষতিকর জানেন

আরও পড়ুন- বাচ্চার পেটে কৃমি হলে ওষুধ ছাড়াও এই জিনিসগুলো কার্যকর, খাওয়ার সঙ্গে সঙ্গে আরাম পাবে


৪) থাইরয়েড গ্রন্থিতে সমস্যা দেখা দিলে- 
যদি আপনার নখগুলি সহজেই ভেঙে যায় বা খবু পাতলা হয় তবে বুঝতে হবে যে আপনার দেহে উপস্থিত থাইরয়েড গ্রন্থি ভালভাবে কাজ করছে না। থাইরয়েডের অবনতির অর্থ হল সঠিক সময়ে শরীরে কোনও হরমোনের সঠিক ক্ষরণ নেই। আপনার নখ যদি পুর হওয়া সত্ত্বেও সহজেই ভেঙ্গে যায় বা খুব রুক্ষ হয় এর অর্থ শরীরে অতিরিক্ত পরিমাণে হরমোন নিঃসরণ হয়। অথবা আপনার ভিটামিন এ, ভিটামিন সি এবং বায়োটিনের ঘাটতি রয়েছে।

PREV

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

click me!

Recommended Stories

অনেক শিশুদের মধ্যেই হৃদরোগের ঝুঁকি বাড়ছে! এর কারণ কী হতে পারে জানেন?
মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ৬টি খাবার