ব্রেকফাস্ট না ডিনার, কোন সময়টা দুধ খাওয়া শরীরের জন্য উপকারি

Published : Mar 24, 2022, 06:00 AM IST
ব্রেকফাস্ট না ডিনার, কোন সময়টা দুধ খাওয়া শরীরের জন্য উপকারি

সংক্ষিপ্ত

'দুধ না খেলে হবে না ভাল ছেলে'-জন্মের ঠিক পর থেকেই এই প্রবাদ যেন মা-ঠাকুমা শিখিয়ে দেন। এবং এই প্রবাদ বলে বলেই একপ্রকার গল্প করে দুধ খাওয়ান ছোট্ট শিশুকে।  শরীর ক্লান্ত লাগলেও ডাক্তাররা দুধ খাওয়ার পরামর্শ দেন।  দুধে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে যা  হাড়ের শক্তি বজায় রাখে। তবে ডায়বিটিস (Diabetes) রোগীদের জন্য দুধ খাওয়া শরীরের পক্ষে কতটা ভাল তা জানতে হবে সবার আগে। বিশেষত, যখন তখন দুধ খেলেই হল না, দুধ (Milk) খাওয়ার জন্য কোন সময়টা আদর্শ সেটা জানাও জরুরি।   টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা কখন দুধ খাবেন,  জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবিটিসে আক্রান্ত ব্যক্তির ডায়েট ঠিকঠাক রাখতে হবে। যেমন ডায়েটে ৪৫ থেকে ৬০ গ্রাম কার্বস থাকতে হবে। এক গ্লাস দুধে ১৫ গ্রাম কার্বস রয়েছে। সুতরাংআপনি  যদিও প্রাতঃরাশে দুধ খান, তবে আপনাকে ক্যালোরির খোঁজও রাখতে হবে। কারণ এটি চর্বি এবং ইনসুলিনের পরিমাণের সাথেও সরাসরি সম্পর্কিত। ডায়াবিটিস রোগীদের জন্য কোন গরু না মোষের দুধ সঠিক তা খাওয়ার আগে জেনে নিন। সাধারণত গোরু বা মোষের দুধ প্রায় সকলেই খেয়ে কিন্তু জানেন কি এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট এবং ক্যালোরি রয়েছে যা ডায়াবিটিস রোগীদের জন্য ঠিক নয়।

 সাম্প্রতিক গবেষণা থেকে জানা গিয়েছে যে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য বাদামজাত দুধের চেয়ে আরও ভাল বিকল্প  কিছু হতে পারে, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। সকালের টিফিনে রুটি দিয়ে বাদামের দুধ খেলে খুব ভাল ফল পাবেন সুগার রোগীরা।যদি আপনি টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন তবে কাঁচা দুধ খাওয়া শরীরের জন্য সঠিক বলে মনে করেন বিশেষজ্ঞরা।  কাঁচা দুধে প্যালমিটলিক অ্যাসিড থাকে যা ইনসুলিন উন্নত করতে কাজ করে। ব্রেকফাস্ট দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসাবে বিবেচনা করা হয়। কারণ  রাতের খাবারের প্রায় ৮ থেকে ৯ ঘন্টা পর প্রাতঃরাশ করেন কম-বেশি প্রত্যেকেই।  গবেষণায় দেখা গিয়েছে,  যারা  টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত তারা ব্রেকফাস্টে দুধ অবশ্যই খাবেন।  গবেষণায় আরও দেখা গেছে, সকালে দুধ খেলে স্থূলত্বের সমস্যা এড়ানো যায়। তাই ডায়াবেটিস রোগীদের সারাদিন একটি সঠিক ডায়েট গ্রহণ করা খুব জরুরি। 

PREV

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

click me!

Recommended Stories

অনেক শিশুদের মধ্যেই হৃদরোগের ঝুঁকি বাড়ছে! এর কারণ কী হতে পারে জানেন?
মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ৬টি খাবার