
ফের খবরে দিল্লি। এবার দিল্লিতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল। দিল্লির দেশবন্ধু গুপ্তরোড থানা এলাকায় ঘটেছে ঘটনাটি। স্থানীয় বাসিন্দারা ঘটনায় এক ব্যক্তিতে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তাকে আটক করেছে। চলছে তদন্ত। এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখছে পুলিশ। তেমনই অভিযুক্ততে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।
জান গিয়েছে ঘটনাটি ঘটেছে দিল্লির শিদিপুরা পুলিশ চৌকি এলাকায়। সোমবার সন্ধ্যায় শিশুটিকে তার পরিবার ও স্থানীয় কয়েকজন থানায় হাজির হয়। সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকেও নিয়ে আসে। অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। চলছে তদন্ত।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বয়স ৩৪ বছর। নাম অঙ্কিত। দিল্লির কিশোর গঞ্জ এলাকার বাসিন্দা সে। স্থানীয়দের অভিযোগ, একটি সাত বছরের শিশুর ওপর যৌন নির্যাতন করে। স্থানীয়রা সেই অভিযুক্ততে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে পুলিশ হেফাজতেই আছে অভিযুক্ত।
শিশুটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে বসকো অ্যাক্ট এবং ভারতীয় ব্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা হবে। আপাতত তদন্তকারী দল শুরু করছে তদন্ত। শিশুটির পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সাময় সেখানে কারা ছিলেন, কীভাবে ঘটনাটি ঘটে এবং অভিযুক্তদের ভূমিকা সব খতিয়ে দেখা হচ্ছে। চলছে পুলিশি তদন্ত।
এদিন থানার সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয়রা শিদিপুরা থানার সামনে জড়ো হন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। স্থানীয়রা থানা সামনে বিক্ষোভ দেখান। সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোচায়েন করা হয়। জানা গিয়েছে, পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। তবে, এলাকায় পুলিশি নজরদারি রাখা হয়েছে। এদিকে, এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে সম্পূর্ণ এলাকা জুড়ে।