8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের সুপারিশে ১ কোটি টাকার বিমা! জানুন কারা পাবেন এই সুবিধে

Published : Sep 18, 2026, 02:18 PM IST

8th Pay Commission-এ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ১ কোটি টাকার বিমা কভারের দাবি উঠেছে। কী এই প্রস্তাব, কারা পাবেন এবং কী সুবিধা হতে পারে, জানুন ১০ পয়েন্টে।

PREV
110
নতুন দাবি কেন্দ্রীয় কর্মীদের

অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে একের পর এক দাবি সামনে আসছে। বেসিক পে, ফিটমেন্ট ফ্যাক্টর ও বাড়ি ভাড়া ভাতার পর এবার উঠল বিমা কভার বাড়ানোর দাবি।

210
১ কোটি টাকা পর্যন্ত বিমার প্রস্তাব

এই দাবি মানা হলে গ্রুপ-সি কর্মীদের বিমা কভার পৌঁছে যেতে পারে ১ কোটি টাকা পর্যন্ত। গ্রুপ-বি ও গ্রুপ-এ কর্মীদের জন্যও আরও বেশি বিমার দাবি জানানো হয়েছে।

310
কোন প্রকল্পের অধীনে এই বিমা?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রয়েছে 'সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্রুপ ইনস্যুওরেন্স স্কিম' বা CGEGIS। এই প্রকল্পে কর্মীরা একদিকে সঞ্চয়ের সুবিধা পান, অন্যদিকে থাকে বিমার সুরক্ষাও।

410
কেন বাড়ানোর দাবি উঠল?

কর্মী সংগঠনগুলির বক্তব্য, বহু বছর ধরে এই বিমার অঙ্ক একটুও বাড়ানো হয়নি। অথচ এই সময়ে জিনিসপত্রের দাম ও জীবনযাত্রার খরচ অনেকটাই বেড়ে গিয়েছে।

510
১০ গুণ বৃদ্ধির দাবি

পুরনো বিমা কভার দিয়ে এখন আর প্রয়োজন মেটানো কঠিন বলে জানিয়েছে সংগঠনগুলি। সেই কারণেই বর্তমান কভার অন্তত ১০ গুণ বাড়ানোর দাবি জানানো হয়েছে।

610
FNPO-র নির্দিষ্ট প্রস্তাব

ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন (FNPO) কেন্দ্রীয় কর্মীদের বিমা কভার নিয়ে গ্রুপ অনুযায়ী নির্দিষ্ট প্রস্তাব দিয়েছে অষ্টম বেতন কমিশনের কাছে।

710
গ্রুপ অনুযায়ী কত বিমা, কত চাঁদা?

গ্রুপ-সি কর্মীদের জন্য ১ কোটি টাকা কভার, মাসে চাঁদা ১,০০০ টাকা। গ্রুপ-বি কর্মীদের জন্য ১.৫ কোটি টাকা কভার, চাঁদা ১,৫০০ টাকা। আর গ্রুপ-এ কর্মীদের জন্য ৩ কোটি টাকা কভার, মাসে চাঁদা ৩,০০০ টাকা।

810
এখনও কভার মাত্র ১.৫ লক্ষ টাকা

FNPO-র দাবি, কয়েক দশক ধরে বিমা কভারের অঙ্ক একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, গ্রুপ-সি কর্মীদের বিমা কভার এখনও মাত্র ১.৫ লক্ষ টাকা।

910
বিকল্প ব্যবস্থার প্রস্তাবও রয়েছে

সপ্তম বেতন কমিশনের সুপারিশ করা বিকল্প ব্যবস্থা কার্যকর হলে গ্রুপ-সি, গ্রুপ-বি ও গ্রুপ-এ কর্মীদের জন্য যথাক্রমে ১৫ লক্ষ, ২৫ লক্ষ ও ৫০ লক্ষ টাকার বিমা কভার রাখা হবে। পাশাপাশি বিমা ও সঞ্চয়ের বর্তমান ৩:৭ অনুপাত বদলে ৭০:৩০ করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

1010
DA বাড়লে বিমাও বাড়ুক

সংগঠনের আরও প্রস্তাব, DA বা মহার্ঘ ভাতা ৫০ শতাংশের বেশি হলেই বিমা কভার ২৫ শতাংশ বাড়ানো হোক। অষ্টম বেতন কমিশনের কাছে কর্মীদের বিমা সুরক্ষা বাড়াতে এই প্রস্তাবগুলিই তুলে ধরা হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories