
কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ৮ম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সম্প্রতি কলকাতায় কমিশনের স্টেকহোল্ডার বৈঠক শেষ হয়েছে। সেখানে বিভিন্ন কর্মচারী সংগঠন বেতন বৃদ্ধি, ফিটমেন্ট ফ্যাক্টর, মহার্ঘ ভাতা (DA), বাড়িভাড়া ভাতা (HRA) এবং পেনশন সংক্রান্ত একাধিক দাবি কমিশনের সামনে তুলে ধরেছে। এই বৈঠকের পরে ঠিক কত টাকা বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন?
বৈঠকে কর্মচারী সংগঠনগুলির অন্যতম প্রধান দাবি ছিল বর্তমান ৭ম বেতন কমিশনের ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরের পরিবর্তে অনেক বেশি ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা। বিভিন্ন সংগঠন ২.৮৬ থেকে ৩.৮৩৩ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে। এই দাবি বাস্তবায়িত হলে পে স্কেল উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এক্ষেত্রে যদি কারও বেতন ৪০ হাজার টাকা হয় তাহলে তার বেতন দেড় লক্ষ টাকার উপরে হবে। এখানে ফিটম্যান ফ্যাক্টর হবে ২.৫৭।
ফিটম্যান ফ্যাক্টর ৩.৮৩ হলে বেতন হবে প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি। সব দিক বিচার করে তবেই বাড়বে বেতন।
কমিশন বিভিন্ন রাজ্য ও কর্মচারী সংগঠনের মতামত সংগ্রহ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিশেষজ্ঞদের মতে, আর্থিক চাপের বিষয়টি বিবেচনায় রেখে কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণে সতর্ক অবস্থান নিতে পারে। এদিকে সম্ভাব্য বেতন বৃদ্ধি নিয়ে জল্পনা তুঙ্গে। বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে, ফিটমেন্ট ফ্যাক্টর কত নির্ধারণ করা হয় তার ওপরই নতুন বেতন নির্ভর করবে।তবে খুব তাড়াতাড়ি নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেবে কেন্দ্র সরকার বলে আশা করা যাচ্ছে।