Double Salary Hike: জোড়া ‘সুখবর’ সরকারি কর্মীদের জন্য! নয়া পে কমিশন-ডিএ মিলিয়ে বেসিক বেতন ৭২ হাজার?

Published : Jul 21, 2026, 11:07 AM IST

বিভিন্ন কর্মী সংগঠনগুলি নয়া পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ গুণ থেকে বাড়িয়ে ৩.৮৩ গুণ বা ৪ গুণ করার দাবি তুলছে। সত্যিই যদি এই ফিটমেন্ট ফ্যাক্টর আসে তাহলে সরকারি কর্মীদের সর্বনিম্ন মূল বেতন ১৮,০০০ টাকা থেকে ৭২,০০০ টাকায় পৌঁছে যেতে পারে এক ধাক্কায়।

PREV
19

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অষ্টম পে কমিশন (8th Pay Commission) ঘিরে আবারও জোর চর্চা শুরু হয়েছে। নতুন পে কমিশন কার্যকর হলে শুধু বেসিক বেতনই নয়, বাড়ি ভাড়া ভাতা (HRA), ট্রাভেল অ্যালাউন্স (TA), ফিটমেন্ট ফ্যাক্টর এবং অন্যান্য একাধিক আর্থিক সুবিধাতেও বড় পরিবর্তন আসতে পারে বলে আশা করছেন কর্মচারীরা।

29

বর্তমানে সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ও ভাতা নির্ধারিত হয়। তবে দীর্ঘদিন ধরেই অষ্টম পে কমিশন কবে কার্যকর হবে, নতুন বেতন কাঠামো কেমন হবে এবং কর্মীদের হাতে কতটা বেশি টাকা আসবে, তা নিয়ে জল্পনা চলছে।

39

সরকার এখনও পর্যন্ত অষ্টম পে কমিশনের বেতন কাঠামো বা ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কোনও চূড়ান্ত ঘোষণা করেনি। তবে কর্মচারী মহলের প্রত্যাশা, নতুন কমিশনে মূল্যবৃদ্ধি এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে বেতন কাঠামোয় উল্লেখযোগ্য সংশোধন করা হতে পারে।

49

বিশেষজ্ঞদের মতে, নতুন পে কমিশন কার্যকর হলে বেসিক পে বাড়ার পাশাপাশি তার সরাসরি প্রভাব পড়বে HRA, ট্রাভেল অ্যালাউন্স (TA), শিশু শিক্ষা ভাতা, পেনশন এবং অবসরকালীন বিভিন্ন সুবিধার উপর। কারণ এই সমস্ত ভাতা ও সুবিধার হিসাব মূলত বেসিক পে-র উপর নির্ভর করে।

59

এছাড়াও কর্মচারীদের মধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও ব্যাপক আলোচনা চলছে। যদিও কত ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। বিভিন্ন কর্মচারী সংগঠন তাদের নিজস্ব দাবি জানালেও, সরকার এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক অবস্থান প্রকাশ করেনি।

69

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, অষ্টম পে কমিশনে, ১৮০০০ টাকার বেসিক পে বেড়ে পৌঁছতে পারে ৭২,০০০ টাকায়। অষ্টম পে কমিশনে চালু হলে এর দ্বারা উপকৃত হবেন ১ কোটি ২০ লক্ষেরও বেশি পরিবার। এর মধ্যে প্রতিরক্ষা কর্মীসহ প্রায় ৫০ লক্ষ বর্তমান কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও প্রায় ৬৯ লক্ষ প্রাক্তন সরকারি কর্মী ও পেনশনভোগী।

79

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিভিন্ন কর্মী সংগঠন ও ইউনিয়নগুলি নয়া পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ গুণ থেকে বাড়িয়ে ৩.৮৩ গুণ বা ৪ গুণ করার দাবি তুলছে। সত্যিই যদি এই ফিটমেন্ট ফ্যাক্টর আসে তাহলে সরকারি কর্মীদের সর্বনিম্ন মূল বেতন ১৮,০০০ টাকা থেকে ৭২,০০০ টাকায় পৌঁছে যেতে পারে এক ধাক্কায়।

89

যদি সরকার সেই দাবি না মেনে কিছুটা মধ্যপন্থা অবলম্বন করে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫ থেকে ৩ গুণের মধ্যে বিবেচনা করে সেক্ষেত্রেও মূল বেতন একধাক্কায় অনেকটাই বাড়বে। সূত্রের খবর, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে অষ্টম বেতন কমিশন কার্যকর করতে পারে কেন্দ্র। বর্তমানে সেই প্রক্রিয়াই চলছে জোরকদমে।

99

মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। ফের একবার মহার্ঘ ভাতা বাড়তে পারে জুলাইয়ে ২০২৬-এ। যদিও তার ঘোষণা কিছু সময় পর হতে পারে। আপাতত জোড়া সুখবরের অপেক্ষায় সরকারি কর্মীরা।

Read more Photos on
click me!

Recommended Stories