8th Pay Commission: বিরাট খবর! ভাগ্য খুলবে অবসর প্রাপ্তদের, প্রায় দ্বিগুণ হচ্ছে পেনশন

Published : Nov 03, 2026, 12:06 PM IST

২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে পুরনো পেনশন ব্যবস্থার অধীনে থাকা অবসরপ্রাপ্তদের পেনশনের হিসেবে বড়সড় পরিবর্তন আসতে পারে। জেনে নিন কত টাকা হতে পারে পেনশন।

PREV
15

ফের খবরে অষ্টম বেতন কমিশন। গতবছরের শুরু দিকে অষ্টম বেতন কমিশনেরকথা ঘোষণা করেছিল মোদী সরকার। ২০২৬ সালের শুরু অর্থাৎ ১ জানুয়ারি থেকে তা কার্যকর হওয়ার কথা। তবে, এই অষ্টম বেতন কমিশনে কত টাকা বৃদ্ধি পেতে চলেছে, তা নিয়ে এখনও নতুন করে কোনও ঘোষণা হয়নি। এর মাঝে এল এক নয়া তথ্য।

25

শোনা যাচ্ছে, অষ্টম বেতন কমিশনের সিদ্ধান্তে বদলে যেতে পারে পেনশনের হিসেব নিকেশ। বিশেষ করে পুরনো পেনশন ব্যবস্থা বা ওপিএসের অধীনে থাকা অবসরপ্রাপ্তরা চাইছেন, নতুন কাঠামোয় তাদের প্রাপ্য অর্থের পরিমাণ আরও বাড়ুক।

35

কর্মচারী সংগঠনগুলোও এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে পেনশন সংশোধন, পারিবারিক পেনশনের পরিমাণ বৃদ্ধি এবং মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক সুবিধা দেওয়ার দাবি উঠেছে।

45

সম্ভাব্য হিসেব বলছে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ২.৫, ৩ কিংবা ৩.৫। এই গুণকগুলোর কোনও একটি প্রয়োগ হলে বর্তমানে ২৫ হাজার, ৫০ হাজার কিংবা ৭৫ হাজার পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন প্রায় দ্বিগুণ হতে পারে।

55

বর্তমানে যে পরিমাণ মূল পেনশন পাওয়া যাচ্ছে, সেটিকে ২.৫, ৩ কিংবা ৩.৫ দিয়ে গুণ করলেই সংশ্লিষ্ট সম্ভাব্য পরিমাণ পাওয়া যাবে। তবে, এগুলো কমিশনের অনুমোদিত পেনশন কাঠামো নয়। অনুমান করা হচ্ছে এবার প্রায় দ্বিগুণ হচ্ছে পেনশন। তবে, বাস্তবে কত টাকা বাড়ল তা ঘোষণার পরই জানা যাচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories