MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • 8th Pay Commission: ৮ম বেতন কমিশনে পেনশন ডাবল! ২৫, ৫০ ও ৭৫ হাজারে কত টাকা মিলতে পারে?

8th Pay Commission: ৮ম বেতন কমিশনে পেনশন ডাবল! ২৫, ৫০ ও ৭৫ হাজারে কত টাকা মিলতে পারে?

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যেও বাড়ছে প্রত্যাশা। নতুন বেতন কমিশন কার্যকর হলে কতটা বাড়তে পারে পেনশন?

3 Min read
Author : Sanjoy Patra
Published : Oct 31 2026, 05:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Asianet News

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যেও বাড়ছে প্রত্যাশা। নতুন বেতন কমিশন কার্যকর হলে কতটা বাড়তে পারে পেনশন? বর্তমানে যাঁদের মাসিক বেসিক পেনশন ২৫ হাজার থেকে ৭৫ হাজার টাকা, তাঁদের পেনশন কত হতে পারে? এবার সামনে এল তার সম্ভাব্য হিসাব।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে ২.০, ২.২৫ এবং ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে পেনশনের সম্ভাব্য হিসাব তুলে ধরা হয়েছে। তবে মনে রাখতে হবে, এই তিনটি ফিটমেন্ট ফ্যাক্টরের কোনওটিই এখনও চূড়ান্তভাবে ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার বা অষ্টম বেতন কমিশন। এগুলি শুধুমাত্র সম্ভাব্য পরিস্থিতির ভিত্তিতে করা হিসাব।

37
Image Credit : Asianet News

৮ম বেতন কমিশনে কীভাবে বাড়তে পারে পেনশন?

ফিটমেন্ট ফ্যাক্টর হল সেই গুণক, যার সাহায্যে পুরনো বেসিক বেতন বা পেনশনের ভিত্তিতে নতুন বেসিক নির্ধারণের হিসাব করা হয়। ২.০ ফিটমেন্ট ফ্যাক্টর হলে বর্তমান বেসিক পেনশনের দ্বিগুণ হতে পারে নতুন বেসিক পেনশন। আবার ২.২৫ ফ্যাক্টর হলে বর্তমান অঙ্কের ২.২৫ গুণ এবং ২.৫৭ ফ্যাক্টর হলে ২.৫৭ গুণ হবে।

47
Image Credit : Asianet News

২৫ হাজার টাকা পেনশন হলে কত হতে পারে?

বর্তমানে কোনও অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর বেসিক পেনশন ২৫ হাজার টাকা হলে সম্ভাব্য হিসাব অনুযায়ী—

২.০ ফিটমেন্ট ফ্যাক্টরে: ৫০,০০০ টাকা

২.২৫ ফিটমেন্ট ফ্যাক্টরে: ৫৬,২৫০ টাকা

২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরে: ৬৪,২৫০ টাকা

অর্থাৎ, ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভর করে নতুন বেসিক পেনশনের অঙ্কে উল্লেখযোগ্য পার্থক্য হতে পারে।

57
Image Credit : Asianet News

৫০ হাজার টাকা পেনশন হলে কত হবে?

বর্তমানে যাঁদের বেসিক পেনশন ৫০ হাজার টাকা, তাঁদের ক্ষেত্রে সম্ভাব্য হিসাব—

২.০ ফিটমেন্ট ফ্যাক্টরে: ১,০০,০০০ টাকা

২.২৫ ফিটমেন্ট ফ্যাক্টরে: ১,১২,৫০০ টাকা

২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরে: ১,২৮,৫০০ টাকা

67
Image Credit : Asianet News

৭৫ হাজার টাকা পেনশন হলে কত হতে পারে?

বর্তমানে ৭৫ হাজার টাকা বেসিক পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে হিসাব আরও বড়।

২.০ ফিটমেন্ট ফ্যাক্টরে: ১,৫০,০০০ টাকা

২.২৫ ফিটমেন্ট ফ্যাক্টরে: ১,৬৮,৭৫০ টাকা

২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরে: ১,৯২,৭৫০ টাকা

77
Image Credit : chatgpt

পেনশন বাড়ানোর জন্য কী দাবি পেশ করেছে কর্মী সংগঠনগুলি?

অষ্টম বেতন কমিশনের কাছে বিভিন্ন কর্মী ও পেনশনার সংগঠন নিজেদের দাবিদাওয়া পেশ করেছে। ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM)-সহ কয়েকটি সংগঠনের দাবি, শেষ পাওয়া বেসিক বেতনের ৬৭ শতাংশ হওয়া উচিত পেনশন। ফ্যামিলি পেনশন ৫০ শতাংশ করার দাবিও উঠেছে। বর্তমানে ওল্ড পেনশন স্কিমের আওতায় সাধারণ নিয়মে শেষ পাওয়া বেসিক বেতন অথবা অবসরের আগের ১০ মাসের গড় বেতনের মধ্যে যেটি বেশি, তার ৫০ শতাংশ পেনশন হিসেবে দেওয়া হয়। অন্যদিকে ফ্যামিলি পেনশনের সাধারণ হার শেষ পাওয়া বেসিক বেতনের ৩০ শতাংশ। তবে সংগঠনগুলির এই দাবিগুলি এখনও সুপারিশ বা দাবি হিসেবেই রয়েছে। সরকার এগুলি গ্রহণ করবে কি না, তা ভবিষ্যতে স্পষ্ট হবে।

কবে চূড়ান্ত হবে পেনশন বৃদ্ধির হিসাব?

অষ্টম বেতন কমিশনের সুপারিশ এবং কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পরই নতুন পেনশনের প্রকৃত অঙ্ক জানা যাবে। এখনই ২.০, ২.২৫ কিংবা ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হচ্ছে বলে ধরে নেওয়া ঠিক হবে না। তাই অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে এই হিসাব ভবিষ্যতের সম্ভাব্য পেনশন বোঝার একটি ধারণা মাত্র। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে কমিশনের সুপারিশ ও কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
ব্যবসার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
PM Kisan Diwali Gift: দীপাবলির আগেই অ্যাকাউন্টে ঢুকছে ২০০০ টাকা, আপনারটা কবে আসবে?
Recommended image2
Mutual Funds SIP: মাসে ১৫ হাজার টাকা জমিয়ে কীভাবে ৩ কোটি পাবেন? জেনে নিন সিক্রেট ট্রিক!
Recommended image3
DA Hike: ২ শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মচারীদের, ৬০ শতাংশে পৌঁছে গেল মহার্ঘ ভাতা
Recommended image4
Gold Price Today Kolkata: ধনতেরাসের আগে লাফিয়ে কমছে সোনার দাম! ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন
Recommended image5
Life Certificates: পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা! ১ নভেম্বর থেকে বাড়ি বসেই জমা দিন লাইফ সার্টিফিকেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved