8th Pay Commission: বড় আপডেট, ২.০ হতে চলেছে ফিটমেন্ট ফ্যাক্টর! নূন্যতম বেতন হবে কত?

Published : Jul 23, 2026, 08:55 AM IST

অষ্টম বেতন কমিশন নিয়ে জল্পনা বাড়ছে। শোনা যাচ্ছে, ফিটমেন্ট ফ্যাক্টর ২.০ হলে সরকারি কর্মীদের মূল বেতন ১৮ হাজার থেকে বেড়ে ৩৬ হাজার টাকা হতে পারে। এর ফলে মোট বেতন ৩১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং পেনশনভোগীরাও উপকৃত হবেন।

PREV
16

দীর্ঘদিন ধরে আলোচনা চলছে অষ্টম বেতন কমিশন নিয়ে। গত বছর শুরু দিকে মোদী সরকার ঘোষণা করেছিল বেতন কমিশনের কথা। তা ১ জানুয়ারি ২০২৬-এ কার্যকর হওয়ার কথা। কিন্তু, এখনও এই কমিশন নিয়ে কোনও ঘোষণাই হয়নি।

26

অষ্টম বেতন কমিশন গঠিত হলে সরকারি কর্মীদের কত টাকা বেতন বৃদ্ধি হয়, তা জানতে আগ্রহী সকলে। তেমনই কমিশন গঠিত হলে উপকৃত হবেন পেনশনভোগীরা।

36

এবার প্রকাশ্যে এল নয়া চমক। জানা যাচ্ছে, অষ্টম বেতন কমিশনে ফিটমেন্টে ফ্যাক্টর হতে পারে ২.০। প্রতি বছর এই ফিটমেন্টে ফ্যাক্টরের ওপর নির্ভর করে বাড়ে বেতন। বাজার মূল্য কত বৃদ্ধি হয়েছে, তার ভিত্তিতে নির্ধারিত হয় ফিটমেন্টে ফ্যাক্টর।

46

জানা যাচ্ছে, ফিটমেন্ট ফ্যাক্টর যদি হয় ২.০। তাহলে প্রায় দ্বিগুণ হতে চলেছে। আর যদি ফিটমেন্টে ফ্যাক্টর ২.০ থেকে ২.৫৭-র মধ্যে থাকে তাহলে কর্মীদের মোট বেতন ৩১ থেকে ৫৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

56

ষষ্ঠ বেতন কমিশনে ১.৮৬ ফিটমেন্টে ফ্যাক্টর ছিল। এতে বেতন বেড়েছিল ৫৪ শতাংশ। সপ্তম বেতন কমিশনে ফিটমেন্টে ফ্যাক্টর ২.৫৭ ছিল। তবে মোট বেতন বেড়েছিল ১৪.২৯ শতাংশ।

66

তবে, এবার অষ্টম বেতন কমিশনে ফিটমেন্টে ফ্যাক্টর ২.০ হবে বলে শোনা যাচ্ছে। এতে মূল বেতন ১৮ হাজার থেকে বেড়ে হবে ৩৬ হাজার টাকা। মোট বেতন বাড়বে ৩১ শতাংশ। এরই সঙ্গে বাড়তে চলেছে HRA বা বাড়ি ভাড়ার ভাতাও। সব মিলিয়ে মালামাল হতে চলেছেন কর্মীরা। তেমনই বাড়বে পেনশনও।

Read more Photos on
click me!

Recommended Stories