কবে থেকে কার্যকর Eighth pay commission? জানুন ১ম বেতন কমিশনে কত টাকা বেতন পেতেন সরকারি কর্মীরা

Published : Mar 10, 2026, 05:31 PM IST

Pay commission: অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকার। কবে থেকে কার্যকর হবে তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। একই সঙ্গে জেনে নিন ১ম থেকে সপ্তম বেতন কমিশনের অধীনে কত টাকা বেতন পেতেন- দেখুন তারই হিসেব।  

PREV
110
অষ্টম বেতন কমিশন

কেন্দ্রীয় সরকার কেন্দ্রের সরকারি কর্মী আর পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। কিন্তু এখনও পুর্যন্ত তা কার্যকর করেনি। বেতন কমিশনের সুপারিশও জমা পড়েনি। এই অবস্থায় প্রশ্ন উঠছে কবে থেকে কার্যকর হতে পারে 8Th Pay Commission। একই সঙ্গে দেখুন কোন বেতন কমিশনের অধীনে কত বেতন ছিল

210
প্রথম বেতন কমিশন

কেন্দ্রীয় সরকার প্রথম বেতন কমিশন কার্যকর করেছিল ১৯৪৬-৪৭ সালে। সেই সময় সর্বনিম্ন বেতন ছিল প্রতি মাসে ৫৫ টাকা. আর সর্বোচ্চ বেতন ছিল মাস প্রতি ২০০০ টাকা।

310
দ্বিতীয় বেতন কমিশন

দ্বিতীয় বেতন কমিশনের অধীন (১৯৫৭-৫৯)-এ সর্বনিম্ন বেতন ছিল মাসে ৮০ টাকা। আর সর্বোচ্চ বেতন ছিল ৩০০০ টাকা। সেই সময়ই সর্বোচ্চ মূল ও সর্বনিম্ন মূল বেতনের মধ্যে সর্বোকালের সর্বোচ্চ ব্যবধান ছিল।

410
তৃতীয় বেতন কমিশন

তৃতীয় বেতন কমিশন ১৯৭২-৭৩ সালে হয়েছিল। এই সময় সর্বিনিম্ন বেতন ছিল ১৯৬ টাকা। আর সর্বোচ্চ বেতন ছিল ৩৫০০ টাকা।

510
চতুর্থ বেতন কমিশন

চতুর্থ বেতন কমিশন কার্যকর হয়েছিল ১৯৮৬ সালে। এই সময় সর্বনিম্ন বেতন ছিল প্রতিমাসে ৭৫০ টাকা। আর সর্বোচ্চ বেতন ছিল ৮০০০ টাকা।

610
পঞ্চম বেতন কমিশন

পঞ্চম বেতন কমিশন কার্যকর হয়েছিল ১৯৯৬ সালে। সর্বনিম্ন বেতন ছিল ২৫৫০ টাকা। আর সর্বোচ্চ বেতন ছিল ২৬০০০ টাকায়।

710
ষষ্ঠ বেতন কমিশন

ষষ্ঠ বেতন কমিশন ছিল ২০০৬ সালে। এই সময় সর্বনিম্ন বেতন ছিল ৭০০০ টাকা। আর সর্বোচ্চ বেতন ছিল ৮০০০০ টাকা।

810
সপ্তম বেতন কমিশন

সপ্তম বেতন কমিশন ২০১৬ সালে সুপারিশ করা হয়েছিল। এই সময় সর্বনিম্ন বেতন ছিল ১৮০০ টাকা। আর সর্বোচ্চ বেতন ছিল ২৫০০০০ টাকা।

910
অষ্টম বেতন কমিশনের তারিখ

২০২৫ সালের নভেম্বর মাসে কেন্দ্রীয় ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সাধারণত কমিশনকে সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়। বিশেষজ্ঞরা মনে করছেন এই কমিশন আরও অতিরিক্ত ৬ মাস সময় নিতে পারে। অর্থাৎ ২০২৭ সালের আগে সুপারিশ জমা পড়বে না। আর সেটি লাগু হতে ২০২৮ সাল হতে পারে।

1010
অষ্টম বেতন কমিশনে কী হতে পারে?

অষ্টম বেতন কমিশনে, ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনস (FNPO) এর মতো সংস্থাগুলি সর্বনিম্ন এবং সর্বোচ্চ মূল বেতনের মধ্যে ব্যবধান পূরণ করার জন্য ১:৮ সংকোচন অনুপাতের দাবি করে আসছে।

Read more Photos on
click me!

Recommended Stories