DA HIKE: সদ্যো প্রকাশিত AICPI সূচক। তাতেই ক্যালকুলেটর হাতে নিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ডিএ বা মহার্ঘ ভাতা কতটা বাড়তে পারে তারই হিসেব নিকেশ করতে শুরু করেছেন তাঁরা। এক নজরে দেখে নিন কতটা বাড়তে পারে ডিএ।
বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত খবর। প্রকাশ্যে এসেছে ২০২৫ সালের ডিসেম্বর মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেস্ক বা AICPI। এটি হল সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা নির্ধারণের সূচক। নতুন পরিসংখ্যানের ওপরই ভিত্তি করে স্থির করা হবে জানুয়ারি মাসে কত শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা ও ডিআর বা মহার্ঘ ত্রাণ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
25
AICPI সূচকের পরিস্থিতি
প্রকাশিত তথ্য অনুযায়ী AICPI সূচক ২০২৫ সালের জানুয়ারিতে ছিল ১৪৮.২ পয়েন্টে। নভেম্বর মাসেও সূচকের অবস্থান একই জায়গায় স্থির ছিল। যার অর্থ হল নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই সূচকের ওঠানামা হয়নি। একই স্থানে স্থির রয়েছে। AICPI সূচক প্রকাশের পরই সরকারি কর্মীরা হিসেব নিকেশ করতে শুরু করেছেন।
35
DA কতটা বাড়তে পারে?
সাধারণ ৬ মাসের গড় হিসেব করে কেন্দ্রীয় সরকার ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করে। ২০২৬ -এর জানুয়ারি মাসের ডিএ নির্ধারণের জন্য ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বরের AICPI সূচক বিচার করা হয়। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ২% করে বাড়তে পারে।
জুন মাসের হিসেব অনুযায়ী কেন্দ্রীয় সরকারি সরকারি কর্মীদের ডিএ ৫৮% হয়েছিল। সেই সময়ও ২% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। তারপর থেকে সূচক একটি পয়েন্টে স্থির রয়েছে। সেক্ষেত্রে ৬ মাসের গড় পরিমাণ ৬০.৩৫% । সরকারি নিয়ম অনুযায়ী দশমিকের পরের সংখ্যা গ্রহণ করা হয় না। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ২% যদি বাড়ে তাহলে হতে তাঁরা ৬০% হারে মহার্ঘ ভাতা পাবেন। যদিও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিছুই ঘোষণা করেনি।
55
কেন্দ্র-রাজ্য ফারাক
কেন্দ্রীয় সরকারি কর্মীরা যদি ৬০% হারে ডিএ পান তাহলে রাজ্য সরকারি কর্মীরা অনেকটাই পিছিয়ে পড়েন কেন্দ্রের তুলনা। কারণ তাঁরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৮% হারে ডিএ পেয়ে থাকেন। রাজ্য সরকার যদি বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করে তাহলে রাজ্যের সরকারি কর্মীদের অনেকটা সুরাহা হতে পারে।