MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ২ ফেব্রুয়ারির বাজেটেই DA বৃদ্ধির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের? ১৮% থেকে কতটা বাড়বে টাকা

২ ফেব্রুয়ারির বাজেটেই DA বৃদ্ধির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের? ১৮% থেকে কতটা বাড়বে টাকা

DA HIKE: ২ ফেব্রুয়ারির রাজ্য বাজেটেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির বড় ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই আশা করছেন সরকারি কর্মীদের। বর্তমানে ১৮% হারে ডিএ পান। এবার কতটা বাড়বে- তাই নিয়ে আলোচনা শুরু। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Jan 29 2026, 03:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
রাজ্য সরকারি কর্মীদের DA
Image Credit : Asianet News

রাজ্য সরকারি কর্মীদের DA

বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা ১৮% হারে মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ পান। কিন্তু DA বৃদ্ধির দাবিতে মূলত কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান ডিএ-র দাবিতে দীর্ঘ দিন ধরেই তাঁরা আন্দোলন করছেন। আইনি লড়াই লড়েছেন। সুপ্রিম কোর্টে মামলার শুনানি শেষ হলেও এখনও পর্যন্ত রায় ঘোষণা বাকি রয়েছে।

26
শেষ ডিএ বৃদ্ধি
Image Credit : X

শেষ ডিএ বৃদ্ধি

শেষবারের মত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য গত বছর রাজ্য বাজেটে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। সেই সময় রাজ্যের সরকারি কর্মীদের ৪% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। বর্তমানে রাজ্যের সরকারি কর্মীদের ডিএর পরিমাণ ১৮%। গত বছর বাজেটের পর আর ডিএ বৃদ্ধি করা হয়নি।

Related Articles

Related image1
মমতাকে 'বরখাস্ত পত্র' লেখার জন্য ১০০০ শিবির বিজেপির যুব মোর্চার, কিন্তু পাঠাবে কী করে
Related image2
গোয়াতে শিশুদের জন্য বন্ধ সোশ্যাল মিডিয়া? তেমনই ইঙ্গিত দিয়েছেন সেই রাজ্যের মন্ত্রী
36
আসন্ন বাজেটে ডিএ বৃদ্ধি!
Image Credit : Pixabay

আসন্ন বাজেটে ডিএ বৃদ্ধি!

রাজ্য সরকারি কর্মীদের একাংশ মনে করছে সেই ধারাবাহিকতা বজায় থাকলে তাদের ডিএ বৃদ্ধির ঘোষণা চলতি বাজেটেও থাকতে পারে। তবে কতটা পরিমাণ ডিএ বৃদ্ধি করা হবে তা নিয়ে এখনও স্পষ্ট কোনও আভাস তারা পাননি। যদিও তারা ডিএ বৃদ্ধি নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন। কারণ ২০২৩ সালের বাজেটে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়নি।

46
রাজ্য বাজেট অধিবেশন
Image Credit : stockPhoto

রাজ্য বাজেট অধিবেশন

পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা রয়েছে। পরের দিন অর্থাৎ ২ ফেব্রুয়ারি সোমবার রাজ্য বাজেট পেশ হতে পারে। চলতি বছর ভোট। আর সবদিক বিবেচনা করে রাজ্য সরকার এই বাজেটেই রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় অঙ্কের টাকা ডিএ বৃদ্ধির জন্য বরাদ্দ করতে পারে। সেই আশায় রয়েছেন সরকারি কর্মীরা।

56
রাজ্য-কেন্দ্রের ফারাত
Image Credit : Google

রাজ্য-কেন্দ্রের ফারাত

রাজ্যের সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিএ ও বেতন পান। আর কেন্দ্রের সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে ডিএ ও বেতন পান। কিন্তু কেন্দ্রের সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন লাগু করা হয়েছে।

কেন্দ্রের সরকারি কর্মীরা ৫৮% হারে ডিএ পান। আর রাজ্যের সরকারি কর্মীদের ডিএ ১৮%। প্রায় ৪০% হারে ডিএ থেকে পিছিয়ে রয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা।

66
রাজ্য সরকারি কর্মীদের দাবি
Image Credit : Asianet News

রাজ্য সরকারি কর্মীদের দাবি

রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ দিনের দাবি কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমহারে ডিএ। সপ্তম বেতন কমিশন কার্যকর করা। রাজ্যের সরকারি কর্মীরা দীর্ঘ দিন ধরেই ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিএ ও বেতন পেয়ে থাকেন। তাই রাজ্যের সরকারি কর্মীদের দাবি তারা অনেকটাই পিছিয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে।   তাই দ্রুত সপ্তম বেতন কমিশন করার্যকর করা আর বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
বাজেট ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
বঙ্গে ক্ষমতায় এসেই অনুপ্রবেশকারীদের তাড়াবে BJP, বিহারে দাঁড়িয়ে ঘোষণা অমিত শাহের
Recommended image2
Today’s News in Bengali Live: বঙ্গে ক্ষমতায় এসেই অনুপ্রবেশকারীদের তাড়াবে BJP, বিহারে দাঁড়িয়ে ঘোষণা অমিত শাহের
Recommended image3
পূর্ব মেদিনীপুরে মহিলাকে গাছে বেঁধে মার, স্বতঃপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের
Recommended image4
প্রোমোটার খুনে এখনও অধরা ২ মূল অভিযুক্ত, ধৃত ৩ জনকে লাগাতার জেরা গোলাবাড়ি থানার পুলিশের
Recommended image5
TMC Vs BJP: মোদীর খোলা চিঠির পাল্টা তৃণমূল কংগ্রেসের কটাক্ষপত্র, ঘাসফুল শিবির কী কী বলল দেখুন
Related Stories
Recommended image1
মমতাকে 'বরখাস্ত পত্র' লেখার জন্য ১০০০ শিবির বিজেপির যুব মোর্চার, কিন্তু পাঠাবে কী করে
Recommended image2
গোয়াতে শিশুদের জন্য বন্ধ সোশ্যাল মিডিয়া? তেমনই ইঙ্গিত দিয়েছেন সেই রাজ্যের মন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved