৫ বছর প্রেমের পর বিয়ে! ফুলশয্যার পরই ফাঁস যুবকের আসল পরিচয়, হৈচৈ ত্রিপুরায়

Published : Mar 03, 2026, 04:05 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Tripura Crime News: প্রেম করে বিয়ে করেও নেই শান্তি। ফুলশয্যার পরদিনই প্রকাশ্যে এলো বউয়ের আসল রূপ। যা দেখে 'থ' বনে গেলেন পাত্রের বাড়ির লোকজন, পাড়াপড়শী। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Tripura Crime News: দীর্ঘ পাঁচ বছরের প্রেম, তারপর ধুমধাম করে বিয়ে। কিন্তু বিয়ের মাত্র ছয় দিনের মাথায় ফাঁস হলো এক চরম সত্য। কনে আসলে মেয়ে নয়, সে একজন যুবক! আজব এই জালিয়াতির ঘটনায় তাজ্জব গোটা রাজ্য। প্রেম অন্ধ হয়, কিন্তু সেই প্রেম যে এতটা ‘ছদ্মবেশী’ হতে পারে তা হয়তো ত্রিপুরার সিধাই থানার মানুষ কল্পনাও করতে পারেননি। ত্রিপুরার আগরতলা অরুন্ধতিনগর থানাধীন ক্যাম্পের বাজার এলাকার যুবক নয়ন দাস। অভিযোগ, গত পাঁচ বছর ধরে সে নিজেকে 'ইশা দাস' পরিচয় দিয়ে সিধাইয়ের মোহনপুর গজারিয়া এলাকার এক যুবকের সঙ্গে প্রেম করে আসছিল।

ঠিক কী ঘটেছে? জানুন বিশদে…

প্রেমের গভীরতা এমন পর্যায়ে পৌঁছায় যে, দুজনে সামাজিক রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন। যথারীতি কনের সাজে নয়ন ওরফে ইশা পৌঁছান শ্বশুরবাড়িতে। বিয়ের পর কেটে যায় ছয় দিন। কিন্তু গত রাতে হঠাতই নয়নের আসল পরিচয় ফাঁস হয়ে যায়। বাড়ির লোক বুঝতে পারেন যাকে তারা বাড়ির বউ করে এনেছেন, সে আসলে একজন পুরুষ। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল পড়ে যায়। হতবাক হয়ে যান নয়নের স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। ক্ষুব্ধ জনতা ছদ্মবেশী ওই যুবককে ধরে সিধাই থানার পুলিশের হাতে তুলে দেয়।

কেন এই প্রতারণা? কেবল ভালোবাসার টানে নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনও অপরাধমূলক অভিসন্ধি বা মধুচক্রের জাল? পুলিশ এখন খতিয়ে দেখছে নয়ন দাসের আসল উদ্দেশ্য। একজন যুবক হয়েও কীভাবে দীর্ঘ পাঁচ বছর এবং বিয়ের পরবর্তী দিনগুলোতে সে নিজের পরিচয় লুকিয়ে রাখল, তা নিয়ে উঠছে প্রশ্ন। আপাতত পুলিশি তদন্তেই মিলবে এই 'আজব' বিয়ের আসল রহস্য।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

BJP Announce Rajya Sabha Election Candidates: রাজ্য়সভায় প্রার্থী ঘোষণা বিজেপির, বঙ্গে বড় চমক গেরুয়া শিবিরের
Nitish Kumar Son Nishant Kumar: লালুর পর এবার নীতীশের ছেলেও সক্রিয় রাজনীতিতে, মুখ্যমন্ত্রী পুত্র নিশান্ত কুমারকে রাজ্যসভায় পাঠাচ্ছে JDU