MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Vande Bharat Sleeper: বন্দে ভারত স্লিপার ট্রেনে আর তৎকাল টিকিট নয়! জানুন রেলের নতুন নিয়ম

Vande Bharat Sleeper: বন্দে ভারত স্লিপার ট্রেনে আর তৎকাল টিকিট নয়! জানুন রেলের নতুন নিয়ম

Indian Railways Alert: ভারতীয় রেলের বন্দে ভারত স্লিপার ট্রেনে যাতায়াত করবেন ভাবছেন? তাহলে টিকিট কাটার আগে নতুন নিয়মগুলো একবার জেনে নিন।

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 14 2026, 10:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
তৎকাল টিকিট সুবিধা নেই
Image Credit : Google

তৎকাল টিকিট সুবিধা নেই

ভারতীয় রেলের নতুন সংযোজন বন্দে ভারত স্লিপার ট্রেনগুলো দূরপাল্লার রাতের যাত্রাকে আরও আরামদায়ক করার জন্য তৈরি হয়েছে। তবে সাধারণ ট্রেনের মতো এতে কোনও তৎকাল টিকিট কাটার সুযোগ নেই। যাত্রীদের আগে থেকে পরিকল্পনা করে সাধারণ কোটায় টিকিট কাটতে হবে। সব সিট সাধারণ কোটার আওতাতেই বুক করা যাবে। তাই শেষ মুহূর্তে টিকিট কাটতে গেলে সমস্যা হতে পারে। এই নিয়ম শুধু বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য। সমস্ত বন্দে ভারত ট্রেনে এই নিয়ম প্রযোজ্য নয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
আরএসি ও ওয়েটিং লিস্ট
Image Credit : Google

আরএসি ও ওয়েটিং লিস্ট

বন্দে ভারত স্লিপার ট্রেনে শুধু কনফার্মড টিকিট থাকলেই আপনি যাতায়াত করতে পারবেন। আরএসি, ওয়েটিং লিস্ট বা পার্টলি কনফার্মড টিকিট নিয়ে এই ট্রেনে যাত্রা করা যাবে না। তাই টিকিট কাটার সময়েই স্ট্যাটাস চেক করে নেওয়া ভালো। একসঙ্গে অনেকের টিকিট কাটলে সবার টিকিট কনফার্ম হয়েছে কিনা তা দেখে নিন। এতে শেষ মুহূর্তে ভোগান্তি এড়ানো যাবে।

Related Articles

Related image1
Gangasagar Mela 2027: গঙ্গাসাগর মেলায় মিলবে হেলিকপ্টার পরিষেবা, টিকিট কেটেই সরাসরি পৌঁছনো যাবে পুণ্যভূমিতে
Related image2
Trump-Xi and Putin Meeting: চিনে তিন রাষ্ট্রনেতার ত্রিপাক্ষিক বৈঠক, প্রথমবার মুখোমুখি ট্রাম্প-পুতিন, জিংপিং
35
টিকিট বাতিল করলে কত টাকা ফেরত পাবেন?
Image Credit : PIB

টিকিট বাতিল করলে কত টাকা ফেরত পাবেন?

বন্দে ভারত স্লিপার ট্রেনের কনফার্মড টিকিট বাতিলের জন্য আলাদা নিয়ম রয়েছে। ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কেটে নেওয়া হবে। ৭২ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে ৫০ শতাংশ কাটা যাবে। আর ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে কোনও টাকা ফেরত পাওয়া যাবে না। অর্থাৎ ২০০০ টাকার টিকিট ৭২ ঘণ্টা আগে বাতিল করলে ৫০০ টাকা কেটে ১৫০০ টাকা ফেরত দেওয়া হবে। ৭২ থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে মিলবে মাত্র ১০০০ টাকা।

45
১৬টি কোচ, ৮২৩টি সিট
Image Credit : ‍X

১৬টি কোচ, ৮২৩টি সিট

বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কোচ রয়েছে। এর মধ্যে ১১টি থ্রি-টায়ার এসি কোচে ৬১১টি সিট এবং চারটি টু-টায়ার এসি কোচে ১৮৮টি সিট রয়েছে। ফার্স্ট ক্লাস এসি কোচে সিটের সংখ্যা ২৪। সব মিলিয়ে ৮২৩ জন যাত্রী একসঙ্গে যেতে পারবেন। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির কারিগরি সহায়তায় এই ট্রেন তৈরি করেছে বিইএমএল (BEML)। এই ট্রেনের সর্বোচ্চ নকশা গতিবেগ ঘণ্টায় ১৮০ কিমি হলেও, এটি সর্বোচ্চ ১৬০ কিমি বেগে চলবে।

55
বর্তমানে চালু থাকা ৩টি বন্দে ভারত স্লিপার রুট
Image Credit : Asianet News

বর্তমানে চালু থাকা ৩টি বন্দে ভারত স্লিপার রুট

নভেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, ভারতে তিনটি বন্দে ভারত স্লিপার ট্রেন চলছে। প্রথমটি হাওড়া - কামাখ্যা - হাওড়া রুটে (২৭৫৭৫/২৭৫৭৬), দ্বিতীয়টি বারাণসী - নয়াদিল্লি - বারাণসী রুটে (২৭৪২১/২৭৪২২) এবং তৃতীয়টি বেঙ্গালুরু এসএমভিডি - মুম্বই সিএসএমটি - বেঙ্গালুরু রুটে (২৭৬৫১/২৭৬৫২) চলছে। সবকটি ট্রেনেই রাতের যাত্রার জন্য শোওয়ার ব্যবস্থা রয়েছে। টিকিট কাটার আগে ট্রেনের নম্বর, যাত্রার তারিখ, সিটের অবস্থা এবং বাতিলের নিয়মগুলো ভালো করে দেখে নেওয়া জরুরি।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Janjatiya Gaurav Diwas: মহারাষ্ট্রে জনজাতীয় গৌরব দিবসে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী, কী কী ঘোষণা?
Recommended image2
Bank Holiday 2026: ১৬ নভেম্বরও কি বন্ধ থাকবে ব্যাঙ্ক? ছটপুজো উপলক্ষে কোন কোন রাজ্যে মিলবে ছুটি, দেখে নিন তালিকা
Recommended image3
চূড়ান্ত পর্যায়ে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি! ট্রাম্পের সঙ্গে বৈঠকে বড় সিদ্ধান্ত নিতে পারেন মোদী?
Recommended image4
Assam Earthquake: কাজিরাঙা দুর্ঘটনার মধ্যেই ফের বিপত্তি অসমে, বিকেলে ভূমিকম্পে কেঁপে উঠল কামরূপ জেলা
Recommended image5
Gig Workers: 'বিজেপি-আরএসএস গিগ কর্মীদের ক্রীতদাস বানাতে চায়', তোপ রাহুলের
Related Stories
Recommended image1
Gangasagar Mela 2027: গঙ্গাসাগর মেলায় মিলবে হেলিকপ্টার পরিষেবা, টিকিট কেটেই সরাসরি পৌঁছনো যাবে পুণ্যভূমিতে
Recommended image2
Trump-Xi and Putin Meeting: চিনে তিন রাষ্ট্রনেতার ত্রিপাক্ষিক বৈঠক, প্রথমবার মুখোমুখি ট্রাম্প-পুতিন, জিংপিং
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved