IRCTC Online Tickets: সত্যি কি ডাউন টিকিট বুকিং পরিষেবা? তথ্য দিয়ে আসল কথা জানান IRCTC

Saborni Mitra   | ANI
Published : Nov 12, 2026, 03:51 PM IST
IRCTC Denies Outage Rumors Amid Festive Rush Confirms Smooth Online Ticket Booking

সংক্ষিপ্ত

উৎসবের মরসুমে আইআরসিটিসি-র ওয়েবসাইট ডাউন থাকার গুজব উড়াল রেল। জানানো হয়েছে, একসঙ্গে অনেক মানুষ লগ ইন করায় কিছুটা দেরি হয়েছে, তবে টিকিট বুকিং পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

আইআরসিটিসি স্পষ্ট করে জানিয়েছে যে তাদের অনলাইন টিকিট বুকিং পোর্টাল সম্পূর্ণ চালু ছিল। তবে, একসঙ্গে প্রচুর মানুষ ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ ব্যবহার করার চেষ্টা করায় কিছু যাত্রীকে টিকিট কাটার ক্ষেত্রে কিছুটা সমস্যার মুখে পড়তে হয়। ১০ নভেম্বর সকালে অনলাইনে রেলের টিকিট বুক করতে গিয়ে যাত্রীদের সমস্যার খবর সামনে আসার পরেই এই বিবৃতি দেওয়া হয়েছে।

IRCTCর বিবৃতি

আইআরসিটিসি জানিয়েছে, দীপাবলি এবং ছট পুজোর মতো উৎসবের মরসুমে রেলের টিকিটের চাহিদা এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। কারণ এই সময়ে লক্ষ লক্ষ যাত্রী একসঙ্গে টিকিট কাটার চেষ্টা করেন। এর ফলে অনলাইন রিজার্ভেশন প্ল্যাটফর্মে, বিশেষ করে বুকিংয়ের ব্যস্ত সময়ে, অস্বাভাবিক ট্রাফিক তৈরি হয়।

তারা আরও জানিয়েছে, ট্রাফিক হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে কিছু যাত্রী লগ ইন করতে গিয়ে দেরির মুখে পড়তে পারেন এবং বুকিংয়ের সময়েও কিছু অসুবিধা হতে পারে। তবে, এগুলো ছিল একেবারে সাময়িক সমস্যা। এর মানে এই নয় যে রিজার্ভেশন সিস্টেম পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। আইআরসিটিসি নিশ্চিত করেছে যে সব চ্যানেল জুড়ে অনলাইন টিকিট বুকিং পরিষেবা এখন স্বাভাবিকভাবেই কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি!

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু বিভ্রান্তিকর তথ্য এবং স্ক্রিনশটের বিষয়েও নজর দিয়েছে আইআরসিটিসি। সেখানে দাবি করা হয়েছিল যে সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিটের মধ্যে টিকিট বুকিং সিস্টেম পুরোপুরি বিকল ছিল। আইআরসিটিসি জানিয়েছে, এই দাবিগুলো একেবারেই সত্যি নয়।

যাত্রীদের ভরসা IRCTC

দেশের লক্ষ লক্ষ যাত্রীর কাছে রেলের টিকিট বুকিং সহজলভ্য করার ক্ষেত্রে আইআরসিটিসি বড় ভূমিকা পালন করে। বর্তমানে প্রায় ৮৯% রিজার্ভড টিকিট অনলাইনেই বুক করা হয়, যা প্রমাণ করে যে রেলযাত্রীদের মধ্যে ডিজিটাল পরিষেবার ব্যবহার কতটা বেড়েছে।

আইআরসিটিসি জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ও ঝঞ্ঝাটমুক্ত বুকিং অভিজ্ঞতা দিতে তারা ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং সামগ্রিক প্রযুক্তিগত পরিকাঠামো উন্নত করার কাজ চালিয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান টিকিটের চাহিদা সামাল দিতে সিস্টেমের নিয়মিত প্রযুক্তিগত আপগ্রেডও করা হচ্ছে।

প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই পরিষেবার ওপর নির্ভরশীল। তাই বিশেষ করে উৎসবের মরসুম এবং প্রবল চাহিদার সময়ে যাত্রীদের টিকিট বুকিংয়ের অভিজ্ঞতা আরও ভালো করতে এবং পরিকাঠামো মজবুত করতে আইআরসিটিসি প্রতিশ্রুতিবদ্ধ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DA hike news: ছট পূজার আগে সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! কর্মচারী ও পেনশনভোগীদের জন্য DA ও DR বাড়াল দুই ভাতাই
Kulgam CRPF Attack Update: জওয়ানদের উপর হামলার বদলা কীভাবে? কুলগামকাণ্ডে বড় ব্যাখ্যা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের