MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • কালীঘাটের বাড়ির নিরাপত্তা নেই! 'প্রতিরাতে ২০০-৩০০ দুষ্কৃতী আসে', দিল্লিতে গিয়ে অভিযোগ মমতার

কালীঘাটের বাড়ির নিরাপত্তা নেই! 'প্রতিরাতে ২০০-৩০০ দুষ্কৃতী আসে', দিল্লিতে গিয়ে অভিযোগ মমতার

Mamata at Delhi: দিল্লির সাংবাদিক বৈঠকে কালীঘাটের বাড়ির নিরাপত্তা নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেত্রীর দাবি, প্রতি রাতে ২০০-৩০০ দুষ্কৃতী এসে হইচই করছে, অথচ বাড়িতে নিরাপত্তা নেই।

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 02 2026, 08:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
মুখ্যমন্ত্রিত্ব যাওয়ার পরে দিল্লিতে প্রথম সাংবাদিক বৈঠকে মমতা
Image Credit : ANI

মুখ্যমন্ত্রিত্ব যাওয়ার পরে দিল্লিতে প্রথম সাংবাদিক বৈঠকে মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হারের পর এই প্রথম দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সাংবাদিক বৈঠক হয়েছই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়নের সাউথ অ্যাভিনিউয়ের বাসভবনে। দিল্লিতে বসেই মমতা বন্দ্যোপাধ্য়ায় কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন। পাশাপাশি রাজ্যের শুভেন্দু অধিকারীর সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি
Image Credit : ANI

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি

সাংবাদিক সম্মেলনের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যনির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হন। তাঁর বক্তব্য , 'আগে জ্ঞানেশ কুমারকে যেতে হবে। তারপরই নির্বাচনী ব্যবস্থাকে ঠিকঠাক করে চালাতে হবে।'

Related Articles

Related image1
মমতার পথের কাঁটা ঋতব্রত শিবির! INDIA জোটে যেতে চেয়ে আখরুজ্জামনের একটাই শর্ত
Related image2
8th Pay Commission: ১৮-র মধ্যে ১১ মাস পার, কবে সুপারিশ জমা নিয়ে বড় ঘোষণা? দেখুন আপডেট
310
মমতার পাশে কারা?
Image Credit : ANI

মমতার পাশে কারা?

সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অভিষেক, মহুয়া মৈত্র, ডেরেক ও'ব্রায়েন। হাজির ছিলেন দলের কয়েকজন বর্তমান ও প্রাক্তন জনপ্রিতিনিধি।

410
বিরক্ত মমতা
Image Credit : ANI

বিরক্ত মমতা

সাংবাদিক বৈঠকে রীতিমত বিরক্ত প্রকাশ করেন মমতা। মমতা যেসময় সাংবাদিক বৈঠক করছিলেন, সেই সময় ঘাসকাটা মেশিনের শব্দ হচ্ছিল। তাতেই ক্ষোভ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, অনুষ্ঠান বিঘ্নিত করার চক্রান্ত হতে পারে। শেষে ডেরেক বাইরে গিয়ে কর্মীদের মেশিন বন্ধ করতে নির্দেশ দেন।

510
EVM পোড়া নিয়ে প্রশ্ন
Image Credit : x

EVM পোড়া নিয়ে প্রশ্ন

পশ্চিমবঙ্গে ভোটের কয়েক মাসের মধ্যেই দক্ষিণ কলকাতার একটি গুদামে আগুন লেগে প্রায় ৪ হাজার ইভিএম পুড়ে যায়। এই ঘটনাকে রহস্যজনক বলে চিহ্নিত করেন মমতা। অভিষেকের দাবি,পোড়া ইভিএম-গুলির অধিকাংশই এমন কেন্দ্রে ব্যবহার করা হয়েছিল সেগুলি নিয়ে মামলা চলছে।

610
নির্বাচন কমিশনের IT শাখা নিয়ে অভিযোগ
Image Credit : ANI

নির্বাচন কমিশনের IT শাখা নিয়ে অভিযোগ

কমিশনের আইটি বিভাগের ডিজি সীমা খান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। ইসিআইনেট সফটওয়্যারের মাধ্যমে ইআরও-দের ক্ষমতা খর্ব করা হচ্ছে বলে অভিযোগ তুলে সীমার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন মহুয়া।

710
ভোট পরবর্তী হিংসা নিয়ে সবর মমতা
Image Credit : ANI

ভোট পরবর্তী হিংসা নিয়ে সবর মমতা

মমতার দাবি ভোটের আগে ও ভোটের সময় ও পরে হিংসায় কমপক্ষে ৭০ জনেরও বেশি খুন হয়েছে। আহতের সংখ্যা ৪৫। মমতার আরও অভিযোগ হাইকোর্টের নির্দেশের পরেও এলাকা ছাড়াদের গ্রামে ফেরাতে উদাসীন পুলিশ।

810
কালীঘাটের বাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Image Credit : Asianet News

কালীঘাটের বাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মমতা দিল্লিতে বসে কালীঘাটের বাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, তাঁর বাড়িতে কোনও নিরাপত্তা নেই। প্রতি রাতে ২০০-৩০০ জন দুষ্কৃতী এসে হইচই করছে। তিনি আরও দাবি করেন, দলকে সভা করতে দেওয়া হচ্ছে না। কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

910
অধীরের প্রশ্নে অস্বস্তি মমতার
Image Credit : Asianet News

অধীরের প্রশ্নে অস্বস্তি মমতার

কংগ্রেসে ফেরার জন্য অধীর রঞ্জন চৌধুরীর আহ্বান নিয়ে প্রশ্ন উঠতেই মমতা বলেন, 'স্থানীয় প্রশ্নের উত্তর স্থানীয়ভাবেই দেব।' ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ নিয়ে তাঁর জবাব, এটা ব্যক্তিগত নয়, যৌথ সিদ্ধান্ত। আগের দিনই ইন্ডিয়া বৈঠকে সনিয়া গান্ধীর সঙ্গে সৌজন্য বিনিময় দেখা গিয়েছিল।

1010
'বিজেপি যাবে, ২০২৯ পর্যন্ত অপেক্ষা নয়'
Image Credit : chatgpt

'বিজেপি যাবে, ২০২৯ পর্যন্ত অপেক্ষা নয়'

মমতার দাবি, এবার বিজেপি যাবে এবং ২০২৯ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তিনি বলেন, 'আমি জ্যোতিষী নই', তবে খুব শিগগিরই 'সুখবর' মিলবে। জোটের সব সমাবেশে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমন্ত্রণ পেলে কেজরিওয়াল, অখিলেশ ও তেজস্বীর হয়ে প্রচারেও যাবেন। দলত্যাগীদের ফেরানো নিয়ে প্রশ্নে তিনি জানান, দলের কৌশল প্রকাশ করবেন না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ইন্দ্রনীল সেনের টাকা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে, চাঞ্চল্যকর দাবি ইডির
Recommended image2
Weather Update: ঘনাচ্ছে দুর্যোগ, নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণের একাধিক জেলা, বৃষ্টি কোথায় কোথায়?
Recommended image3
Now Playing
রেজিনগরে মর্মান্তিক দুর্ঘটনা, জেসমিনার বাড়িতে শুভেন্দু, দিলেন বড় প্রতিশ্রুতি
Recommended image4
Now Playing
Mamata Banerjee: হাইজ্যাক করে, থ্রেট দিয়ে হারিয়েছে আমায়, মমতার বিস্ফোরক অভিযোগ
Recommended image5
Now Playing
Madan Mitra: অনুব্রত-হামলার নেপথ্যে কে? মদন মিত্রের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
Related Stories
Recommended image1
মমতার পথের কাঁটা ঋতব্রত শিবির! INDIA জোটে যেতে চেয়ে আখরুজ্জামনের একটাই শর্ত
Recommended image2
8th Pay Commission: ১৮-র মধ্যে ১১ মাস পার, কবে সুপারিশ জমা নিয়ে বড় ঘোষণা? দেখুন আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved