Bangladesh: পাকিস্তানের জঙ্গি সংগঠনের হয়ে নাশকতার ছক, দিল্লিতে বসে বাংলাদেশের মৌলবাদী!

Published : Feb 18, 2026, 02:58 PM IST
Bangladeshi Passport

সংক্ষিপ্ত

Bangladesh News: বাংলাদেশের অনেক সন্ত্রাসবাদী, মৌলবাদী, কট্টরপন্থী, অপরাধী সীমান্ত পেরিয়ে ভারতে এসে বহাল তবিয়তে আছে বলে অভিযোগ দীর্ঘদিনের। এবার তেমনই এক মৌলবাদীকে দিল্লিতে দেখা গিয়েছে।

DID YOU KNOW ?
ভারতে ফের নাশকতার ছক
পাকিস্তানের জঙ্গি সংগঠনের হয়ে ভারতে নাশকতার ছক করছে বাংলাদেশী মৌলবাদী আহমেদ রেজা হাসান।

Ahmed Reza Hasan: ভারতে অনুপ্রবেশ করে দিল্লিতে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের মৌলবাদী আহমেদ রেজা হাসান। সে নিজে স্বীকার করেছিল, হিন্দু পুলিশকর্মী এসআই সন্তোষ দাসকে পুড়িয়ে হত্যা করেছিল। এই মৌলবাদী এখন দিল্লি থেকে ইউরোপে (Europe) চলে যাওয়ার চেষ্টা করছে। বিশেষ করে পর্তুগাল (Portugal) বা ফিনল্যান্ডে (Finland) যাওয়ার চেষ্টা করছে। তাকে দিল্লিতে পর্তুগালের দূতাবাসে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। এরকম একজন মৌলবাদী এবং খুনে অভিযুক্ত কীভাবে বাংলাদেশ ছেড়ে ভারতে অনুপ্রবেশ করতে পারল, সেই প্রশ্ন তুলছেন অনেকে। এই বাংলাদেশীকে গ্রেফতার করা বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার দাবিও তুলছেন অনেকে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই হাসানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও সরকারিভাবে এই খবরের সত্যতা জানা যায়নি। হসানের মতো আরও বাংলাদেশী মৌলবাদী, অপরাধী, সন্ত্রাসবাদী ভারতে বহাল তবিয়তে বাস করছে বলে অভিযোগ। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।

দেড় বছর ধরে ভারতে হাসান!

নয়াদিল্লিতে পাহাড়গঞ্চ অঞ্চলে এক রেস্তোরাঁয় হাসানকে দেখা গিয়েছে। সে দেড় বছর ধরে ভারতে আছে বলে অভিযোগ। দিল্লিতে পর্তুগিজ দূতাবাসে তার যাওয়ার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাকে পর্তুগিজ দূতাবাসের এক মহিলা কর্মীর সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে। অভিযোগ, পাকিস্তানের কোনও জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছে হাসান। এই কারণেই সে দিল্লিতে এতদিন ধরে আছে। কোনও নাশকতার ছক কষছে সে। দিল্লি বা ভারতের অন্য কোনও শহরে নাশকতা ঘটিয়ে সে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

 

 

হাসিনার বিরুদ্ধে পথে নেমেছিল হাসান

২০২৪ সালে যখন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, তখন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় হাসান। সে হবিবগঞ্জ জেলায় ছাত্র সংগঠনের নেতা হয়। সেই সময়ই সে হিন্দু পুলিশকর্মীকে পুড়িয়ে মারে। বাংলাদেশ পুলিশ তাকে গ্রেফতার করলেও, পরে ছেড়ে দেয়। এরপরেই সে ভারতে পালিয়ে আসে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৪
২০২৪ সালে বাংলাদেশে হিন্দু পুলিশকর্মীকে পুড়িয়ে খুন।
২০২৪ সালে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলাকালীন পুলিশের এসআই সন্তোষ দাসকে পুড়িয়ে খুন করা হয়।
Read more Articles on
click me!

Recommended Stories

বিধানসভা নির্বাচন ২০২৬: মার্চেই ঘোষণা করবে নির্বাচন কমিশন, এপ্রিলে ৫ রাজ্যে ভোট?
হিন্দু জনসংখ্যা নিয়ে উদ্বেগ, ক'টা করে সন্তান নেওয়া উচিত? জানিয়ে দিলেন মোহন ভাগবত