Sheikh Hasina: ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ (Bangladesh) ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই তিনি ভারতে আছেন। তবে চলতি বছর বাংলাদেশে ফিরতে পারেন হাসিনা। সেই দাবিই করছেন আওয়ামি লিগ (Bangladesh Awami League) নেতারা।
KNOW
Bangladesh News: বড় কোনও অঘটন না ঘটলে চলতি বছরের নভেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এমনই দাবি করলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামি লিগ (Bangladesh Awami League) নেতা। তিনি এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বললেন, 'আমরা বড় বিপদে রয়েছি দাদা। দয়া করে আমার নাম প্রকাশ করবেন না। প্রাণের ঝুঁকি রয়েছে। বাংলাদেশে এবারের নির্বাচনে জয় পেতে চলেছে বিএনপি (Bangladesh Nationalist Party)। তারিক রহমান (Tarique Rahman) নতুন প্রধানমন্ত্রী হবেন। বিএনপি ক্ষমতায় ফেরার পর বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। আমরা তাঁর দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছি। জামাত (Bangladesh Jamaat-e-Islami) এবারের নির্বাচনে বিশেষ কিছু করতে পারবে না। বিএনপি-ই ক্ষমতায় ফিরছে।'
বাংলাদেশে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দের সরকার
এই আওয়ামি লিগ নেতা আরও দাবি করেছেন, 'দেখলেন তো দাদা, আপনাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) মার্কিন যুক্তরাষ্ট্র (USA) সফরে গিয়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর (US Secretary of State Marco Rubio) সঙ্গে বৈঠক করলেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশে ক্ষমতায় আসুক বিএনপি। কারণ, জামাত আপনাদের আইএসএফ (Indian Secular Front), মিম (AIMIM), সিদ্দিকুল্লা চৌধুরীর (Siddiqullah Chowdhury) দলের মতো। ওরা ক্ষমতায় এলে অরাজকতা চরমে পৌঁছে যাবে। এই কারণে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে বিএনপি ক্ষমতায় আসুক।'
পশ্চিমবঙ্গে নির্বাচন পিছিয়ে যাবে!
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই আওয়ামি লিগ নেতা। তাঁর দাবি, 'এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে না। নির্বাচন পিছিয়ে যাবে। অত্যন্ত গোপন বিষয়। এখনই সব বলতে পারছি না। কয়েকদিন অপেক্ষা করুন।' নির্বাচন কমিশন (Election Commission of India) এখনও বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেনি। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গের নির্বাচন পিছিয়ে গেলে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


