Bank Holiday List: উৎসবের মরসুমের আগে গ্রাহক পরিষেবায় ফের ধাক্কা, একটানা চারদিন বন্ধ এই ব্যাঙ্কগুলি

Published : Sep 12, 2026, 11:59 AM IST

Bank Holiday List: ১১ সেপ্টেম্বর ধর্মঘটের পর শনিবার ১২ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার উপলক্ষে ফের বন্ধ ব্যাঙ্ক। কবে থেকে মিলবে আপনার ব্রাঞ্চের পরিষেবা? কী বলছে ব্যাঙ্কিং সংগঠনগুলি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব গ্রাহক পরিষেবায়

১১ সেপ্টেম্বর ছিল দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। এরপর ফের ধর্মঘট! শনিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বলে ছুটি। ফলে টানা ব্যাঙ্ক বন্ধে গ্রাহকদের ভোগান্তি বাড়ার আশঙ্কা চরমে। জানা গিয়েছে, পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ চালু, PLI ব্যবস্থায় পরিবর্তন এবং পেনশন সংক্রান্ত একাধিক দাবিতে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স-এর ডাকে এই ধর্মঘট করা হয়। আগামী সপ্তাহেও ফের ব্যাঙ্ক ধর্মঘট। ফলে যার সরাসরি প্রভাব পড়তে চলেছে গ্রাহক পরিষেবায়।

26
সেপ্টেম্বর মাসে ফের দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট

জানা গিয়েছে, চলতি মাসে ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এরফলে ধর্মঘটের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে। শাখায় নগদ জমা-তোলা, চেক সংক্রান্ত কাজ, ঋণ এবং KYC-সহ একাধিক পরিষেবা ব্যাহত হতে পারে। ফলে জরুরি কাজ নিয়ে ব্যাঙ্কে গিয়ে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। তবে ATM, UPI, ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবা সচল থাকার কথা। যদিও কোথাও কোথাও সাময়িক সমস্যা তৈরি হতে পারে।

36
দেশজুড়ে ধর্মঘটের ডাক ব্যাঙ্ক ইউনিয়নগুলির

আগামী ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর ফের দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। দাবি পূরণ না হলে ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। অর্থাৎ, একদিনের ধর্মঘটেই শেষ নয়—আগামী দিনগুলিতেও ব্যাঙ্ক পরিষেবা নিয়ে অনিশ্চয়তা থাকছে। তাই জরুরি কাজ থাকলে গ্রাহকদের আগে থেকেই ডিজিটাল পরিষেবার উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।

46
গণেশ চতুর্থীর ছুটি

এদিকে, ধর্মঘটের পরই সপ্তাহান্তের ছুটি। আবার কয়েকটি রাজ্যে ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর ছুটি। ফলে কিছু জায়গায় টানা কয়েকদিন শাখাভিত্তিক পরিষেবা বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে একটানা পরপর তিন থেকে চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে।

56
টানা তিন দিনের অচলাবস্থা দেশের বিভিন্ন ব্যাঙ্কে

তবে ভোগান্তির এখানেই শেষ নয়। ধর্মঘটের পর টানা দু’দিন এমনিতেই ব্যাঙ্ক বন্ধ। ১২ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার এবং ১৩ সেপ্টেম্বর রবিবার। ফলে শুক্রবারের ধর্মঘটের সঙ্গে মিলিয়ে বহু গ্রাহকের জন্য তৈরি হয়েছে টানা তিন দিনের অচলাবস্থা। তার পর ১৪ সেপ্টেম্বর সোমবার কয়েকটি রাজ্যে গণেশ চতুর্থীর সরকারি ছুটি থাকায় দেশের কিছু অংশে ব্যাঙ্ক বন্ধের মেয়াদ গড়াতে পারে চার দিনেও। ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির অন্যতম প্রধান দাবি—সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা রেখে শনিবার ও রবিবার পূর্ণাঙ্গ ছুটি। দীর্ঘদিনের এই দাবি এখনও কার্যকর না হওয়ায় ক্ষোভ রয়েছে কর্মী সংগঠনগুলির মধ্যে। ফলে আপাতত তাদের দাবিদাওয়া না মেটা পর্যন্ত ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

66
কী কী কারণে এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক?

পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ (PLI) ব্যবস্থার পর্যালোচনা, পেনশন আপডেট-সহ একাধিক অমীমাংসিত বিষয় দ্রুত মেটানোর দাবিও রয়েছে। সংগঠনগুলির বক্তব্য, দীর্ঘদিন ধরে বিষয়গুলি নিয়ে আলোচনা চললেও প্রত্যাশিত সমাধান মেলেনি। তাদের দাবি পূরণ না হলে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের দেশব্যাপী ধর্মঘট-এর হুঁশিয়ারি দিয়েছে UFBU। তাতেও কাজ না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের পথে যাওয়ার কথা জানিয়েছে সংগঠনগুলি। ফলে সামনে ফের অনিশ্চয়তা। উৎসবের মরসুমের আগে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে তৈরি হয়েছে নতুন আশঙ্কা। এখন নজর আলোচনার দিকে—সমঝোতায় থামবে আন্দোলন, নাকি ফের ধর্মঘটের ধাক্কায় থমকে যাবে ব্যাঙ্কের কাজ!

Read more Photos on
click me!

Recommended Stories