MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
WB Ration Update
Monsoon Update
8th Pay Commission
East Bengal FC
Annapurna Bhandar
Yuva Shakti Scheme
Deep Depression and Cyclone Landfall
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
8th Pay Commission AIDEF Demands
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • India News
  • Digital Birth Certificate: হারিয়ে যাওয়ার ঝক্কি নেই, কীভাবে আবেদন করবেন ডিজিটাল বার্থ সার্টিফিকেটের?

Digital Birth Certificate: হারিয়ে যাওয়ার ঝক্কি নেই, কীভাবে আবেদন করবেন ডিজিটাল বার্থ সার্টিফিকেটের?

Digital Birth Certificate: ডিজিটালাইজেশনের যুগে এখন দেশজুডে় সবকিছুতেই ডিজিটাল। এবার জন্মের শংসাপত্র ডিজিটাল করার ওপর জোর দিয়েছে কেন্দ্র। কিন্তু কীভাবে ডিজিটাল করবেন আপনার বার্থ সার্টিফিকেট? জানুন আবেদনের সম্পূর্ণ পদ্ধতি।।

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 12 2026, 11:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ডিজিটাল বার্থ সার্টিফিকেট
Image Credit : pinterest

ডিজিটাল বার্থ সার্টিফিকেট

ডিজিটাল ইন্ডিয়ায় বর্তমানে বার্থ সার্টিফিকেট ভোটার কার্ডের মতোই অন্যতম একটি প্রধান গুরুত্বপূর্ণ কাগজ। কারণ, যে কোনও সরকারি কাজে বার্থ সার্টিফিকেট দেখাতে না পারলে অনেক সময় সমস্যায় পড়তে। শুধু তাই নয়, যাদের ভোটের কার্ড নেই বা ১৮ বছরের কম বয়স তাদের জন্য জন্মের শংসাপত্র একটি প্রধান ডকুমেন্টসও বটে। তবে অনেকসময় এই ডকুমেন্ট অনেকেই হারিয়ে ফেলেন। ফলে ডুপ্লিকেট কপি পেতে সমস্যা হয়। সেক্ষেত্রে ডিজিটাল বার্থ সার্টিফিকেট থাকলে এত ঝামেলা আর পোহাতে হয় না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কেন ডিজিটাল বার্থ সার্টিফিকেট জরুরি?
Image Credit : pinterest

কেন ডিজিটাল বার্থ সার্টিফিকেট জরুরি?

বর্তমানে ডিজিটাল আধার কার্ড, ভোটার কার্ড তৈরির পাশাপাশি এখন ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরিতেও জোর দিয়েছে সরকার। কারণ, এখন বার্থ সার্টিফিকেট ডিজিটাল করে নেওয়াই ভালো। এছাড়া হাতে লেখা জন্ম শংসাপত্র যাচাই করা খুব সহজ কাজ নয়। তাই এই ধরনের সার্টিফিকেট এখন অনেক সময়ই গ্রহণ করতে চায় না একাধিক সংস্থা। তখন বিপদ বাড়ে। এবং এই কাগজ হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে প্রচুর।

Related Articles

Related image1
Pakistan Hindu Marriage: পাকিস্তানে ফের জোর করে হিন্দু নাবালিকাকে বিয়ে, ইসলামে ধর্মান্তরিত করার অভিযোগ
Related image2
Annapurna Bhandar: অন্নপূর্ণা প্রকল্পে এবার মিলবে সাড়ে চারহাজার টাকা! কারা পাবেন? জানুন এক ক্লিকে
36
ডিজিটাল বার্থ সার্টিফিকেটের প্রধান বৈশিষ্ট্য কী?
Image Credit : Google

ডিজিটাল বার্থ সার্টিফিকেটের প্রধান বৈশিষ্ট্য কী?

কম্পিউটারাইজড ডিজিটাল বার্থ সার্টিফিকেটে থাকে কিউআর কোড। শুধু তাই নয়, এতে ডিজিটাল সিগনেচারও আপলোড করা থাকে। যার ফলে যে কোনও সরকারি দফতরে সেটা সহজেই স্ক্যান করে সব তথ্য পাওয়া যায়। তাই এখন ডিজিটাল বার্থ সার্টিফিকেটের চল অনেক বেশি। এবং এটি হারিয়ে যাওয়ারও ভয় থাকে না।

46
কীভাবে  ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করবেন?
Image Credit : Getty

কীভাবে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করবেন?

এর জন্য প্রথমে মোবাইল এবং কম্পিউটারের ব্রাউজার ওপেন করুন।

সেখানে CRS সার্চ করুন বা সরাসরি orgi.gov.in ওয়েবসাইটে যান।

এবার 'জেনারেল পাবলিক সাইন আপ' অপশনে ক্লিক করুন।

সেখানে নাম, ইমেল, মোবাইল নম্বর দিয়ে প্রয়োজনীয় তথ্য দিন। নিজের নাম রেজিস্টার করুন।

56
ডিজিটাল বার্থ সার্টিফিকেট আবেদন প্রক্রিয়া
Image Credit : Social Media

ডিজিটাল বার্থ সার্টিফিকেট আবেদন প্রক্রিয়া

তারপর আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। সেটা দিয়ে ভেরিফাই করে নিন।

তারপর পোর্টালের মূল ড্যাশবোর্ড সেকশনে 'বার্থ' বলে অপশন দেখতে হবে। সেখান থেকে 'অ্যাড ওল্ড বার্থ ইভেন্ট' অপশনে ক্লিক করুন।

এবার নিজের সব তথ্য ঠিকঠাক দিন। পুরনো জন্ম শংসাপত্র স্ক্যান করুন। সেই সঙ্গে বাবা-মায়ের বৈধ পরিচয়পত্র আপলোড করে দিন।

66
কতদিন সময় লাগে  ডিজিটাল বার্থ সার্টিফিকেট পেতে?
Image Credit : Getty

কতদিন সময় লাগে ডিজিটাল বার্থ সার্টিফিকেট পেতে?

সাবমিটের আগে মিলিয়ে নিন। কোনও ভুল যাতে না থাকে।

সব ঠিক থাকলে সাবমিট করুন।

এরপর আবেদন যাচাই করা হবে। ৭ থেকে ১০ দিনের মধ্যে ডিজিটাল বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
বাংলা খবর
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
UPI Fee: ইউপিআই পেমেন্টে কি এবার চার্জ? ১০% লেনদেন নিয়ে বড় বার্তা NPCI-এর
Recommended image2
FSSAI Paneer Rule: দুধের তৈরি না হলে আর 'পনির' বলা যাবে না, কড়া নিয়ম আনছে FSSAI
Recommended image3
Election Commission: একা সিদ্ধান্ত নিতে পারেন না CEC, বিরোধীদের একহাত নিলেন হিমন্ত
Recommended image4
Rahul Gandhi: 'ভোট, আইন আর সংবিধানের শিকলটা ভেঙে গেছে',CEC-র পদত্যাগ চাইলেন রাহুল
Recommended image5
Now Playing
CJP on Gyanesh Kumar: জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে কী হবে? চরম হুঁশিয়ারি দিয়ে যা জবাব দিল সিজেপি! দেখুন
Related Stories
Recommended image1
Pakistan Hindu Marriage: পাকিস্তানে ফের জোর করে হিন্দু নাবালিকাকে বিয়ে, ইসলামে ধর্মান্তরিত করার অভিযোগ
Recommended image2
Annapurna Bhandar: অন্নপূর্ণা প্রকল্পে এবার মিলবে সাড়ে চারহাজার টাকা! কারা পাবেন? জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved