Bank Holiday on Raksha Bandhan: রাখি উৎসব উপলক্ষ্যে আজ রাজ্যের সমস্ত ব্যাঙ্ক বন্ধ নাকি খোলা? জেনে নিন

Published : Aug 28, 2026, 09:02 AM IST

দেশ জুড়ে রাখি উৎসব পালিত হচ্ছে, যার কারণে দিল্লি, গুজরাত, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আরবিআই-এর তালিকা অনুযায়ী এই ছুটি ঘোষণা করা হয়েছে, তবে গ্রাহকরা নেট ব্যাঙ্কিং ও এটিএম পরিষেবা ব্যবহার করতে পারবেন।

PREV
16

আজ দেশ জুড়ে পালিত হচ্ছে রাখি উৎসব। আজ এই বিশেষ দিনে ভাইয়ের হাতে রাখি বাঁধেন বোনেরা। এই উৎসব ভাই-বোনের সম্পর্ককে আরও মজবুত করে। সারা দেশ জুড়ে পালিত হয় এই উৎসব।

26

আমাদের দেশে প্রায় প্রতিমাসেই পালিত হয় একাধিক উৎসব। এই সকল উৎসবের মধ্যে একটি রাখি উৎসব। আজ রাখি উপলক্ষ্যে বেশ কিছু রাজ্যের ব্যাঙ্কে আছে ছুটি। তবে, সাধারণত ব্যাঙ্কগুলো বন্ধ থাকে রাজ্য ভিত্তিক বিভিন্ন উৎসব উপলক্ষ্যে। সে কারণে রাজ্য ও শহর ভেদে আলাদা আলাদা ছুটি হতে পারে।

36

আরবিআই-র প্রকাশিত তালিকা অনুসারে, ২৮ অগস্ট কিছু ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। দেশের সর্বত্র এই ছুটি প্রযোজ্য নয়। জেনে নিন আজ কোন কোন রাজ্যে ব্যাঙ্কে থাকবে ছুটি।

46

২০২৬-র ছুটির ক্যালেন্ডার অনুসারে, দিল্লি, ছত্তীসগড়, দমন ও দিউ, গুজরাত, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রাখি উৎসবের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

56

তবে, আজ নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এটিএম এবং অন্যান্য ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারবেন। তবে শুধু ব্যাঙ্কের কোনও শাখায় গিয়ে কাজ করতে পারবেন না।

66

এদিকে আবার আগামী সপ্তাহে জন্মাষ্টমী। সে কারণে ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষ্যে ছুটি থাকবে আহমেদাবাদ, আইজল, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর, তিরুবনন্তপুরম এবং বিজয়ওয়াড়াতে।

Read more Photos on
click me!

Recommended Stories