BPSC Protest: পরীক্ষা বাতিলের দাবিতে উত্তাল বিহার, জলকামান উপেক্ষা করে জাতীয় পতাকা হাতে আন্দোল

Published : Aug 25, 2026, 03:10 PM IST

Bihar Protest: বিহারে BPSC পরীক্ষা বাতিলের দাবিতে রাজভবন অভিযান ঘিরে রণক্ষেত্র পটনা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, জলকামান প্রয়োগ, ৯দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা।

PREV
110
রণক্ষেত্র পটনা

৭০তম বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার পরীক্ষার্থীদের বিহার রাজভবন অভিযান ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল রাজধানী পাটনা। পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় পরীক্ষার্থীদের। পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।

210
ব্যারিকেড ভাঙার চেষ্টা

গাঁধী ময়দানের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা তথা পরীক্ষার্থীরা। যার জেরে বেধে যায় ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে পরীক্ষার্থীদের ধ্বস্তাধ্বস্তির একাধিক ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু হয়েছে জাতীয় রাজধানী দিল্লিতেও।

310
জলকামান প্রয়োগ

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে জলকামান ব্যবহার করতে হয়, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় প্রশাসন। যদিও এইসব প্রতিকূলতা উপেক্ষা করেই উত্তেজিত পরীক্ষার্থীরা রাজভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। জলকামানের মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আন্দোলনকারীদের।

410
হাতাহাতি-ধস্তাধস্তি

পুলিশ ও পরীক্ষার্থীদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলে ধস্তাধস্তি, এগোতে বাধা দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ায়। যার জেরে দুই পক্ষেই আহতের সংখ্যা বাড়ছে।

510
আন্দোলনের কারণ

প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগই মূল কারণ। তবে পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীরা। গত কয়েক দিন ধরেই ছলছিল অনশন বিক্ষোভ। কিন্তু তাতে তেমন গুরুত্ব দেয়নি বিহার সরকার।

610
নেগেটিভ মার্কিং তুলে দেওয়ার দাবি

শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়ম বদল এবং নেগেটিভ মার্কিং প্রথা বাতিলের দাবিতেও সরব হয়েছেন আন্দোলনকারীরা।

710
ন’দিন ধরে অনশন

গত ন’দিন ধরে অনশন-ধর্মঘট চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা, মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করছেন তাঁরা।

810
কংগ্রেসের সমর্থন

বিক্ষোভে উপস্থিত থেকে কংগ্রেস নেতা সুশীল কুমার টিআরই ৪.০-র জন্য অবিলম্বে পরীক্ষা চালুর দাবি জানান। পড়ুয়াদের এই আন্দোলনকে পুরোপুরি সমর্থন জানিয়েছে জাতীয় কংগ্রেস।

910
তেজস্বীর চিঠি

উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরীকে চিঠি লিখে নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব।

1010
সরকারের নয়া উদ্যোগ

পরিস্থিতি সামলাতে ‘মাসিক বিদ্যার্থী সহযোগ শিবির’ চালুর ঘোষণা করেছে বিহার সরকার, তবে তাতে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা।

Read more Photos on
click me!

Recommended Stories