Bengaluru: চার রাজ্যের পুরুষ কর্মীদের কাজে নিয়োগে 'না', বেঙ্গালুরুর উদ্যোক্তার সিদ্ধান্তে বিতর্ক

Published : Sep 26, 2026, 12:51 PM IST
Job Seeker Viral DM

সংক্ষিপ্ত

Bengaluru: বিহার-অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে পুরুষ কর্মী নিয়োগ করবে না বেঙ্গালুরু ভিত্তিক একটি সংস্থা। বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছড়িয়েছে তরজা। কী বলছেন ওই সংস্থার প্রধান? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Bengaluru: পড়শি রাজ্য থেকে আর পুরুষ কর্মীদের তার সংস্থায় কাজে নিয়োগ করা হবে না। সংস্থায় কর্মরত মহিলা ও শিশুদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত। সম্প্রতি এমনই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বেঙ্গালুরু ভিত্তিক 'এওয়ান স্পোর্টস ওয়ার্ল্ডের' প্রতিষ্ঠাতা কার্তিক এসজি। সম্প্রতি সংবাদ সংস্থা এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তার বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (যদিও ওই বক্তব্যের সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)।

কার্তিক এসজি-র কোন কথায় ছড়িয়েছে চরম বিতর্ক?

এই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের পুরুষদের আর কাজে নিয়োগ করবে না তার সংস্থা।এই বিষয়ে ব্যাখা দিতে গিয়ে তিনি জানান, তার সংস্থায় কর্মরত মহিলাদের বিশেষ করে শিশুদের সুরক্ষার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছড়িয়েছে বিতর্ক।

কারণ, ওই চার রাজ্যের মধ্যে কোনও একটি রাজ্যের একজন পুরুষ কর্মীকে সম্প্রতি তিনি তার সংস্থা থেকে বরখাস্ত করে দিয়েছেন। কারণ হিসেবে, কার্তিক এসজি জানিয়েছেন, তার কোম্পানির মহিলা কর্মচারীদের প্রতি ওই কর্মীর আচরণ ভালো ছিলো না। এমনকি তাকে এর আগেও বারবার সতর্ক করা হলেও তিনি তা কানে তোলেননি। শেষ পর্যন্ত তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কার্তিকের সংস্থা। যদিও এই বিষয়ে যে মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেছেন সেই মহিলার অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি।

জানা গিয়েছে, 'এওয়ান স্পোর্টস ওয়ার্ল্ডের' প্রতিষ্ঠাতা কার্তিক এসজির সংস্থায় কাজ করেন মোট ৩২ জন কর্মী। তাদের মধ্যে ১৪ জন মহিলা। এছাড়াও রয়েছে দক্ষিণ ভারতের বাইরে অন্য রাজ্যের কর্মচারী। বিভিন্ন ধর্মের মানুষ। তবে তার বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কার্তিক জানিয়েছেন, তার এই পদক্ষেপ বা বক্তব্যের উদ্দেশ্য কোনও নির্দিষ্ট ধর্মের মানুষ, রাজ্য এবং অঞ্চলের মানুষের স্বার্থে আঘাত করা নয়। বরং তার কোম্পানিতে কর্মরত মহিলা ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করা।

কী বলছেন সমলোচকরা?

যদিও কার্তিক এসজি-র এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেট পাড়ার সদস্যরা। কেউ কেউ কার্তিকের পদক্ষেপকে সমর্থন জানালেও অনেকেই আবার প্রশ্ন তুলেছেন কোনও ব্যক্তির নিজস্ব কার্যকলাপ কখনই গোটা রাজ্যের বা চার চারটি রাজ্যের মানুষের আচরণের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়। এই ক্ষেত্রে বাকি রাজ্যের মানুষদের ছোটো করা হচ্ছে। তবে কাউকে চাকরিতে নিয়োগের আগে তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা দেখার পাশাপাশি তার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ডও যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ বলে পরামর্শ দিয়েছেন নেটিজেনরা। যদিও কার্তিকের এই বক্তব্য ও তার সংস্থার নিয়োগ নীতি কতদিন কার্যকর থাকে এখন সেটাই দেখার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাড়ির সামনে অজগর, মেরে মাংস রান্না করে খাওয়ার অভিযোগ! গ্রেফতার ৩
Mamata Banerjee: সিপিএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবিকে ফোন মমতার, একজোট হওয়ার বার্তা?