Metro Ticket: মেট্রো যাত্রীদের জন্য দারুণ খবর, এবার থেকে টিকিটে মিলবে ২৫ শতাংশ ছাড়

Published : Nov 12, 2026, 09:20 AM IST

ভোপাল ও ইন্দোর মেট্রোয় আগামী ১২ নভেম্বর থেকে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড চালু হচ্ছে। ৫০ টাকার বিনিময়ে এই কার্ড সংগ্রহ করলে বারবার লাইন দিয়ে টিকিট কাটার ঝামেলা থাকবে না। এছাড়া ২০ টাকার বেশি ভাড়ার ক্ষেত্রে টিকিটে মিলবে ২৫ শতাংশ দারুণ ছাড়।

PREV
15

শহরের যে কোনও এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য সেরা মাধ্যমগুলোর মধ্যে অন্যতম মেট্রো। যাত্রীরা সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভাবে দ্রুত মেট্রো করে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যান।

25

এবার যাত্রীদের জন্য সুখবর নিয়ে এল মেট্রো রেল কর্তৃপক্ষ। টিকিট কাটার দীর্ঘ লাইন কমানো থেকে শুরু করে ডিজিটাল পেমেন্টের সুবিধা, সব দিকেই জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই স্টেশনে টিকিট ভেন্ডিং মেশিন থেকে মোবাইল অ্যাপ চালু হয়েছে। এবার টিকিটে মিলবে ২৫ শতাংশ ছাড়।

35

মধ্যপ্রদেশের ভোপাল ও ইন্দোর মেট্রোয় ১২ নভেম্বর থেকে চালু হচ্ছে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড। এই কার্ড থাকলে বার বার টিকিট না কেটে যাতায়াত করতে পারবেন। ফলে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে সময় নষ্টের ব্যাপার নেই।

45

এই কার্ড পেতে দিতে হবে ৫০ টাকা। যা ফেরতযোগ্য নয়। ভোপাল ও ইন্দোরের মেট্রো স্টেশনগুলোর টিকিট কাউন্টার থেকে কার্ড সংগ্রহ করা যাবে। এই কার্ড পাওয়ার পর প্রয়োজন মতো রিচার্জ করলেই হল।

55

এবার টিকিটে মিলবে ২৫ শতাংশ ছাড়। জানা যাচ্ছে, ২০ টাকার বেশি নির্ধারিত ভাড়ার সিঙ্গল জার্নিতে এই কার্ড ব্যবহার করলে ২৫ শতাংশ ছাড় পাওযা যাবে। এতে যাতায়াতের খরচ কমবে। এবার থেকে কম খরচে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

Read more Photos on
click me!

Recommended Stories