Blinkit Train Delivery: ট্রেন সফরে জরুরি জিনিস নিতে ভুলে গেছেন? ফোন চার্জার, ওষুধ বা ব্যক্তিগত দরকারি জিনিসপত্র নিয়ে আর চিন্তার কারণ নেই। কুইক কমার্স প্ল্যাটফর্ম ব্লিঙ্কিট এবার চলন্ত ট্রেনেই এই পরিষেবা দিচ্ছে।
ট্রেনে বসে খিদে পেলে সুইগি বা জ্যামাটোর মতো অ্যাপে খাবার অর্ডার করার সুবিধা আগেই ছিল। যাত্রীরা আগে থেকে অর্ডার করলে নির্দিষ্ট স্টেশনে খাবার পেয়ে যান। এবার একইভাবে জরুরি জিনিসপত্রও ডেলিভারি পাওয়া যাবে। সফরে ফোন চার্জার বা ব্যক্তিগত জিনিস ভুলে গেলে ব্লিঙ্কিট অ্যাপ থেকে অর্ডার করতে পারবেন। তবে সব স্টেশনে এখনও এই সুবিধা নেই। তাই অর্ডার করার আগে আপনার গন্তব্য স্টেশনে পরিষেবাটি আছে কি না, তা দেখে নিতে হবে।
25
ব্লিঙ্কিটের সঙ্গে চুক্তি রেলের
সাদার্ন রেলওয়ের সালেম ডিভিশন কুইক কমার্স সংস্থা ব্লিঙ্কিটের সঙ্গে চুক্তি করেছে। এই পার্টনারশিপের মাধ্যমে ট্রেন যাত্রীদের জরুরি জিনিসপত্র পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হয়েছে। এই মডেল সফল হলে ভবিষ্যতে আরও বড় স্টেশনগুলোতেও পরিষেবাটি চালু হবে। তবে এখনই সব জায়গায় এই সুবিধা পাওয়া যাচ্ছে না।
35
ট্রেনে সফরকালীন ব্লিঙ্কিটের মাধ্যমে কোন কোন জিনিস অর্ডার কতে পারবেন?
ব্লিঙ্কিটের মাধ্যমে যাত্রীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী নানা ধরনের জিনিস অর্ডার করতে পারবেন। এর মধ্যে রয়েছে জরুরি ওষুধ, হেলথকেয়ার প্রোডাক্ট, মোবাইল চার্জার এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার জিনিসপত্র। এছাড়া খাবার, স্ন্যাকস এবং বাচ্চাদের দরকারি জিনিসও পাওয়া যাবে। তবে কোন স্টেশনে কী পাওয়া যাবে, তা নির্ভর করবে সেখানকার স্টকের ওপর। ওষুধের মতো কিছু জিনিসের ক্ষেত্রে বিশেষ নিয়ম থাকতে পারে।
চলন্ত ট্রেনে দরকারি জিনিস অর্ডার করা খুব সহজ। প্রথমে ফোনে ব্লিঙ্কিট অ্যাপ খুলুন। এরপর যে স্টেশনে ডেলিভারি নিতে চান, সেটি লোকেশন হিসেবে বেছে নিন। দরকারি জিনিসগুলো কার্টে যোগ করুন। অ্যাপে ট্রেনের নম্বর, কোচ বা বার্থের বিবরণ চাইলে তা দিয়ে দিন। অর্ডার কনফার্ম করে ডেলিভারির নিয়মাবলি দেখে নিন। ট্রেন নির্দিষ্ট স্টেশনে পৌঁছালে অ্যাপে দেখানো ডেলিভারি পয়েন্ট থেকে জিনিসগুলো সংগ্রহ করুন।
55
কতদূর পর্যন্ত মিলবে এই পরিষেবা?
অর্ডার করার আগে স্টেশনের লোকেশন, জিনিসের স্টক এবং ডেলিভারির সময় অবশ্যই চেক করে নেবেন। ট্রেন স্টেশনে কতক্ষণ দাঁড়াচ্ছে এবং সেই সময়ের মধ্যে ডেলিভারি নেওয়া সম্ভব কি না, তা নিশ্চিত করা জরুরি। যেহেতু এই পরিষেবা আপাতত কয়েকটি নির্দিষ্ট স্টেশনেই রয়েছে, তাই সব ট্রেন বা স্টেশনে ডেলিভারি পাওয়া যাবে বলে ধরে নেওয়া ঠিক হবে না।