- Home
- Business News
- Nita Ambani Net Worth: নীতা আম্বানির নিজস্ব সম্পত্তির পরিমাণ জানেন? শুনলে চোখ কপালে উঠবে!
Nita Ambani Net Worth: নীতা আম্বানির নিজস্ব সম্পত্তির পরিমাণ জানেন? শুনলে চোখ কপালে উঠবে!
Nita Ambani Net Worth: ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। তাঁর বিলাসবহুল জীবনযাপন সবসময়ই চর্চায় থাকে। তবে নীতা আম্বানির নিজস্ব সম্পত্তির পরিমাণ কত জানেন? সেই অঙ্কটা শুনলে আপনার মাথা ঘুরে যেতে বাধ্য!

বিশ্বের অন্যতম ধনকুবেরের স্ত্রী নীতা আম্বানি
ভারতের সবচেয়ে ধনী পরিবারগুলোর মধ্যে আম্বানি পরিবার অন্যতম। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি নিজের আলাদা একটা পরিচয় তৈরি করেছেন। শুধু ব্যবসায়ী পরিবারের সদস্য হিসেবেই নয়, শিক্ষা, খেলাধুলা, শিল্প, সংস্কৃতি এবং সমাজসেবার মতো ক্ষেত্রেও তিনি দারুণ অ্যাক্টিভ। তাই তাঁর নিজস্ব সম্পত্তি আর আয়ের উৎস নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।

রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে বিশেষ পরিচিতি
নীতা আম্বানি রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন। এই সংস্থার মাধ্যমে তিনি শিক্ষা, স্বাস্থ্য, গ্রামোন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং দুর্যোগ মোকাবিলার মতো কাজ করেন। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষেত্রেও তাঁর বড় ভূমিকা রয়েছে। মুকেশ আম্বানি যখন ব্যবসায় ব্যস্ত, নীতা তখন সমাজসেবায় বেশি জোর দেন।
নীতা আম্বানির নিজস্ব সম্পত্তি
নীতা আম্বানির নিজস্ব সম্পত্তির পরিমাণ হাজার হাজার কোটি টাকা। বিভিন্ন অনুষ্ঠানে তিনি যে পান্নার নেকলেস পরেন, তার দামই প্রায় ৪০০-৫০০ কোটি টাকা! তাঁর নিজস্ব ২৪০ কোটি টাকার এয়ারবাস এ৩১৯ প্রাইভেট জেট রয়েছে। গ্যারাজে রয়েছে ১০ কোটি টাকার রোলস রয়েস কুলিনান। এছাড়াও ২.৬ কোটি টাকার হিমালয়া বার্কিন ব্যাগ, দেড় কোটি টাকার নোরিটাকে টি-সেট এবং ৩৯৬ কোটি টাকার পিঙ্ক ডায়মন্ড ফ্যালকন সুপারনোভা আইফোন ৬ ব্যবহার করেন তিনি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের কো-ওনার তিনি। সব মিলিয়ে তাঁর নিজস্ব সম্পত্তির পরিমাণ প্রায় ২৫১০ কোটি টাকা।
খেলাধুলা, শিল্প ও ব্যবসাতেও সফল
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের অন্যতম মালিক হিসেবে নীতা আম্বানির আলাদা পরিচিতি রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ফুটবলের উন্নয়নেও তিনি বড় ভূমিকা পালন করেছেন। ২০১৬ সালে প্রথম ভারতীয় নারী হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) সদস্য নির্বাচিত হন তিনি। ২০২৪ সালেও তিনি আইওসি সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
নীতা আম্বানির অন্য রূপ
আন্তর্জাতিক স্তরে ভারতীয় শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতে নীতা আম্বানি দারুণ আগ্রহী। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের প্রথম ভারতীয় অনারারি ট্রাস্টি হিসেবে স্বীকৃতি পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় অর্জন। দামি পোশাক, গয়না আর বিলাসবহুল লাইফস্টাইলের জন্য তিনি সবসময় খবরে থাকেন ঠিকই, তবে শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলার মতো ক্ষেত্রে তাঁর অবদানও অস্বীকার করার উপায় নেই।

