- Home
- Business News
- Gold Price Drop: ধনতেরাসের আগেই ভারতের বাজারে হু-হু করে কমবে সোনার দাম! বড় ইঙ্গিত বিশেষজ্ঞদের
Gold Price Drop: ধনতেরাসের আগেই ভারতের বাজারে হু-হু করে কমবে সোনার দাম! বড় ইঙ্গিত বিশেষজ্ঞদের
Gold Price Drop: দশেরার উৎসব শেষ। আর কয়েকদিন পরেই শুরু হবে দীপাবলির আনন্দ। এর মধ্যেই দারুণ এক সুখবর দিলেন অর্থনীতিবিদরা। তাঁরা জানাচ্ছেন, এবারের দীপাবলিতে সোনার দাম অনেকটাই কমতে পারে। কতটা নামবে দাম? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ধনতেরাসের আগেই পড়বে সোনার দাম!
সোনার চড়া দাম কি এবার কমবে? অর্থনীতিবিদরা অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছেন। তাঁরা বলছেন, এবারের দীপাবলির সময় সোনার দামে বড়সড় পতন দেখা যাবে। বর্তমানে সোনার দাম ধীরে ধীরে কমছে। দীপাবলি আসতে আসতে এই দাম অনেকটাই কমে সাধারণ ক্রেতাদের নাগালে চলে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দাম কমার কারণও তাঁরা স্পষ্ট করেছেন।

বাজার ভিত্তিক এখন সোনার দাম কত?
আজ (২১ অক্টোবর) সোনার দাম নিম্নমুখী। এমসিএক্স (MCX) বাজারে আজ সোনার দাম ০.০৩ শতাংশ কমেছে। এর ফলে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১,৪৬,৪৮২ টাকা। এর আগে বাজার বন্ধ হওয়ার সময় সোনার দাম ছিল ১,৪৬,৫১৯ টাকা।
আন্তর্জাতিক বাজারেও কমছে সোনার দাম
ভারত সহ আন্তর্জাতিক বাজারেও সোনার দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম ০.৩ শতাংশ হ্রাস পেয়েছে। প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৪,১২৮.৯২ ডলার। বেশ কয়েকটি স্পষ্ট কারণে সোনার দাম ধীরে ধীরে কমছে।
দীপাবলি ও ধনতেরাস পার হলেই বাড়বে সোনার দাম
দীপাবলি ও ধনতেরাসের সময় সোনার দাম বেশ কম থাকবে। এই সময় ভারতে সোনার চাহিদাও বাড়বে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চাহিদা বাড়লেও দাম ক্রেতাদের সাধ্যের মধ্যেই থাকবে। তবে দীপাবলি ও ধনতেরাস পার হলেই বিয়ের মরশুমের কারণে সোনার দাম আবার কিছুটা বাড়তে পারে।
সোনার ওপর বিনিয়োগ কমবে?
হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। তেল শোধনাগার, বিমানবন্দর এবং প্রণালীতে থাকা তেলের জাহাজে তারা আক্রমণ করছে। এর ফলে তেলের দাম বাড়ছে এবং জিনিসপত্রের দামও ঊর্ধ্বমুখী হচ্ছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সুদের হার বাড়ানো হলে বিনিয়োগকারীরা বেশি লাভের আশায় অন্যদিকে বিনিয়োগ করবেন। বিশেষজ্ঞরা বলছেন, ঠিক এই কারণেই সোনার ওপর বিনিয়োগ কমবে এবং দামও হ্রাস পাবে।








