Bus Accident: ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে বাস দুর্ঘটনা, হত অন্তত ৮, জখম কলকাতার তীর্থযাত্রী

Published : Nov 17, 2026, 09:53 AM IST
bus falls off bridge on Rishikesh-Badrinath highway

সংক্ষিপ্ত

Uttarakhand Bus Accident: মঙ্গলবার ভোরে উত্তরাখণ্ডের ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে (Rishikesh-Badrinath Highway) ভয়াবহ বাস দুর্ঘটনা। গুলার মার্কেটের (Gular Market) কাছে সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে জলে পড়ে গেল বাস। এই ঘটনায় অন্তত আট জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে।

Rishikesh-Badrinath Highway Accident: মঙ্গলবার ভোরে উত্তরাখণ্ডে (Uttarakhand) ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত আট জন। ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে গুলার মার্কেটের (Gular Market) কাছে একটি সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে জলস্রোতে পড়ে যায় বাস। এই বাসে অন্তত ৩৪ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। তাঁদের মধ্যে কলকাতা থেকে যাওয়া তীর্থযাত্রীও আছেন বলে জানা গিয়েছে। প্রশাসনের প্রকাশিত আহতদের তালিকা অনুযায়ী, ঝাড়খণ্ড, (Jharkhand) বিহার (Bihar), উত্তরাখণ্ড (Uttarakhand), অসম (Assam), দিল্লি (Delhi), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), মধ্যপ্রদেশ (Madhya Pradesh) এবং পশ্চিমবঙ্গের বাসিন্দারা রআছেন। ঝাড়খণ্ডের একাধিক যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুমকার (Dumka) বাসিন্দাও আছেন। বিহারের পাটনা (Patna) ও জেহানাবাদ (Jehanabad), অসমের গুয়াহাটি (Guwahati) এবং পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দাদের নামও রয়েছে তালিকায়। এছাড়াও উত্তরাখণ্ডের হলদোয়ানি (Haldwani), রুদ্রপ্রয়াগ (Rudraprayag), কর্ণপ্রয়াগ (Karnaprayag), জসপুর (Jaspur), খতিমা (Khatima) এবং পিথোরাগড়ের (Pithoragarh) বাসিন্দারা আহত হয়েছেন। আহতদের তালিকায় দিল্লি (Delhi) ও উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যাত্রীরাও আছেন।

আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে

মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ হরিদ্বার (Haridwar) থেকে কর্ণপ্রয়াগের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ব্যাসি ও ঢালওয়ালা থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ। আহত যাত্রীদের উদ্ধার করে ঋষিকেশের বিভিন্ন হাসপাতাল এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (All India Institute of Medical Sciences) ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনা করে এসডিআরএফ কমান্ড্যান্ট অর্পণ যাদববংশীর নির্দেশে অতিরিক্ত উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে পুলিশও। জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক ব্রিজেশ ভট্ট দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এখনও উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে।

শিশুকন্যাও আহত

আহতদের মধ্যে রয়েছে গুয়াহাটির তিন বছরের এক শিশুকন্যা। আহত হয়েছেন হলদোয়ানির ৬৪ বছর বয়সি এক মহিলাও। এদিকে, এক যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি। তাঁর কাছে কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি বলে খবর। ওই যাত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উদ্ধারকাজ এখনও চলছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Digital Culture: ভারতের সংস্কৃতি জানতে এআই প্ল্যাটফর্ম, বড় পদক্ষেপ মন্ত্রকের
TN Rain Alert: চেন্নাই-সহ ৮ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, নভেম্বরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা!