Cancer Medicine Price: ক্যান্সার রোগীদের জন্য বড় স্বস্তি, দেশে ১৩৭টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত

Published : Oct 18, 2026, 02:39 PM IST
Cancer Medicine Price: ক্যান্সার রোগীদের জন্য বড় স্বস্তি, দেশে ১৩৭টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত

সংক্ষিপ্ত

Cancer Medicine Price: ক্যান্সার রোগীদের জন্য দারুণ খবর। ১৩৭টি ক্যান্সার প্রতিরোধী ওষুধের দাম ৭০ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে এনপিপিএ (NPPA)। ওষুধের ট্রেড মার্জিন ৩০ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে। ২০২৬ সালের ৯ নভেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হবে। সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরেই ওষুধের আকাশছোঁয়া দাম রুখতে এই কড়া পদক্ষেপ নিল সরকার।

Cancer Medicine Price: ক্যান্সার রোগীদের জন্য এবার বড়সড় স্বস্তির খবর। ১৩৭টি ক্যান্সার প্রতিরোধী ওষুধের দাম একধাক্কায় ৭০ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) বা ওষুধ মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই ওষুধগুলোর ট্রেড মার্জিন ৩০ শতাংশে বেঁধে দিয়েছে। ২০২৬ সালের ৯ নভেম্বর মাস থেকে এই নতুন দাম সরকারিভাবে কার্যকর হবে। এনপিপিএ-র ওয়েবসাইট এবং 'ফার্মা সহি দাম' (Pharma Sahi Daam) অ্যাপে নতুন দামের তালিকা পাওয়া যাবে। সরকার জানিয়েছে, ওষুধের কালোবাজারি ও অতিরিক্ত দাম নেওয়া রুখতেই এই পদক্ষেপ (Cancer Medicine Price)।

সরকার কড়া নির্দেশ দিয়েছে, হাসপাতাল, ক্লিনিক এবং ওষুধের দোকানগুলোকে নতুন দামেই ওষুধ বিক্রি করতে হবে। পাশাপাশি, আপডেট করা দামের তালিকা সবার চোখে পড়ে এমন জায়গায় টাঙিয়ে রাখতে হবে। দাম কমলেও বাজারে যাতে ওষুধের কোনো ঘাটতি না হয়, তার জন্য উৎপাদন ও সাপ্লাই স্বাভাবিক রাখতে ওষুধ কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

কোন কোন ওষুধের দাম কমছে?

এই তালিকায় ১৩৭টি নন-শিডিউলড ওষুধ রয়েছে। এর মধ্যে ইমিউনোথেরাপির ওষুধ, স্তন ও প্রস্টেট ক্যান্সারের ওষুধ ডেনোসুমাব (Denosumab), কেমোথেরাপির পর সংক্রমণ ঠেকাতে ব্যবহৃত পেগফিলগ্রাস্টিম (Pegfilgrastim) এবং কোলন, ওভারিয়ান ও জরায়ুর ক্যান্সারে ব্যবহৃত বেভাসিজুমাব (Bevacizumab)-এর মতো জরুরি ওষুধ রয়েছে। এছাড়া পেমব্রোলিজুমাব (Pembrolizumab), ডুরভালুমাব (Durvalumab) এবং ওসিমেরটিনিব (Osimertinib)-এর মতো নামিদামি ওষুধের সর্বোচ্চ খুচরো দামও এবার সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আসবে। সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে কোম্পানিগুলিকে নতুন দামের তালিকা এনপিপিএ-কে জানাতে হবে। ৯ নভেম্বর থেকে ওষুধের দোকান ও হাসপাতালগুলোকে এই কমানো দামেই ওষুধ বিক্রি করতে হবে। ব্র্যান্ডেড, জেনেরিক, আমদানি করা এবং পেটেন্ট থাকা বা না থাকা—সব ধরনের ক্যান্সারের ওষুধের ক্ষেত্রেই এই নতুন নিয়ম প্রযোজ্য।

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ

ওষুধের কেনা দাম এবং সর্বোচ্চ খুচরো দামের (MRP) মধ্যে বিশাল ফারাক নিয়ে এর আগে সুপ্রিম কোর্ট চরম অসন্তোষ প্রকাশ করেছিল। কিছু কিছু ওষুধের ক্ষেত্রে এই ফারাক ছিল প্রায় দশ গুণ! শীর্ষ আদালতের এই কড়া বার্তার পরেই নড়েচড়ে বসে সরকার। ট্রেড মার্জিন র‍্যাশনালাইজেশন (Trade Margin Rationalization) নীতি প্রয়োগ করে ওষুধের ব্যবসায়িক লাভ ৩০ শতাংশে আটকে দেওয়া হয়। এর ফলেই বর্তমান দামের তুলনায় ক্যান্সারের ওষুধের দাম ৭০ শতাংশ পর্যন্ত কমে যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

PLB Bonus: সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ৬০ দিনের বোনাস ঘোষণা, কার পকেটে কত টাকা?
DA NEWS: পশ্চিমবঙ্গ, আসাম, তেলেঙ্গানা, সিকিম, কেরালা — ২০২৬ সালে ডিএ বৃদ্ধি করা রাজ্যগুলোর সম্পূর্ণ তালিকা ও হিসেব দেখে নিন