কোন কোন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস?
- অন্ধ্রপ্রদেশ: ২ ও ৩ নভেম্বর উপকূলবর্তী এলাকা এবং রায়ালসীমায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
- তামিলনাড়ু: ১ থেকে ৩ নভেম্বর উত্তর উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা। তিরুভাল্লুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
- পুদুচেরি: বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা।
- কেরল: ৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
- ওড়িশা: দক্ষিণ ওড়িশার কয়েকটি জেলায় ১ থেকে ৩ নভেম্বর বৃষ্টি হতে পারে।