DA Hike: মার্চের শেষ সপ্তাহেই মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে। তাতে কর্মীদের বেতন বাড়তে পারে ৬০ শতাংশের ওপর। জানুন বেতনের ওপর ঠিক কতটা প্রভাব পড়বে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির ঘোষণা খুব তাড়াতাড়ি করতে পারে নরেন্দ্র মোদী সরকার। সাধারণত সরকার হোলির উৎসবের আগে বা পরে এজাতীয় ঘোষণা করে। কিন্তু এবার তা হয়নি। তাই নজর রয়েছে আগামী মন্ত্রিসভার বৈঠকের দিকে।
210
DA বৃদ্ধি
গত দুই বছর কেন্দ্রীয় সরকার হোলি আর দিওয়ালির সময়ই DA বৃদ্ধির কথা ঘোষণা করে থাকে। কিন্তু এবার হোলির উৎসবের পরেও কেন্দ্রীয় সরকার ডিএ নিয়ে কিছু জানায়নি। তাই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ৃছিল। তবে সূত্রের খবর মার্চের শেষ বা এপ্রিলের প্রথম সপ্তাহেই কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে।
310
DA কার্যকর
কেন্দ্রীয় সরকার DA বৃদ্ধির ঘোষণা করলে তা কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে। কেন্দ্রীয় সরকারের বর্তমান কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও এই ভাতা পাবেন।
২০২৫ সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার ২% হারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। তাতে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮% হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন।
510
প্রত্যাশিত মহার্ঘ ভাতা
এআইসিপিআই-আইডব্লিউ (AICPI-IW) এর তথ্য অনুযায়ী, ২% বৃদ্ধি প্রায় নিশ্চিত। যার অর্থ এবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০% DA পাবেন। যদি ৩ শতাংস মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৬১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
610
বেতনে প্রভাব
DA বৃদ্ধি হলে সমস্ত স্তরের বেতনের ওপর লক্ষণীয় প্রভাব পড়বে।
যেসব কর্মীর মূল বেতন ১৮০০০ টাকা ২% বেতন বৃদ্ধি হলে তাদের মোট বেতন হবে ২৮৮০০ টাকা। আর ৩% বাড়লে বেতন হবে ২৮৯৮০ টাকা।
২৯২০০ টাকা মূল বেতন হলে ২% বৃদ্ধির ফলে বেতন হবে ৪৬৭২০ আর ৩% বাড়লে বেতন হবে ৪৭০১২ টাকা
৫৬১০০ টাকা বেতন হলে DA বৃদ্ধির ফলে বেতন হতে পারে ৯০৩২১ টাকা।
যেসব কর্মীরা ২.৫ লক্ষ টাকা মূল বেতন হিসেবে পান তাদের বেতন ৪ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে।
710
হাতে আসবে মোটা টাকা
কেন্দ্রীয় সরকারি যখনই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করুক না কেন। একসঙ্গে ২-৩ মাসের বকেয়া একলপ্তে হাতে পাবেন। কারণ বর্ধিত ডিএ জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে।
810
অষ্টম বেতন কমিশন
অষ্টম বেতন কমিশন ২০২৫ সালের ডিসেম্বরে লাগু করেছিল কেন্দ্রীয় সরকার। মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সপ্তম বেতন কমিশন কার্যকর হবে। নতুন বেতন কমিশন কার্যকর না হওয়া পর্যন্ত পুরনো বেতন কমিশন কার্যকর থাকবে।
910
DAর ফারক কেন্দ্র-রাজ্যের
বর্তমানে রাজ্যের সরকারি কর্মীরা ১৮% হারে ডিএ পেয়ে থাকেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮% হারে ডিএ পান। তাতেই রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএর পার্থক্য প্রায় ৪০%।
1010
রাজ্যের সরকারি কর্মীদের লড়াই
রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া ডিএর দাবিতে দীর্ঘ দিন ধরেই লড়াই করছেন। আইনি লড়াইয়ের রাস্তায় নেমে আন্দোলন করেছেন। সুপ্রিম কোর্টও রাজ্যের সরকারি কর্মীদের পক্ষেই রায় দিয়েছে।