DA মেটানো নিয়ে রাজ্যের সূক্ষ্ম গাণিতিক কৌশল! সাপও মরবে, লাঠিও ভাঙবে না
DA CASE: রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। নবান্ন থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। তিন্তু তাতে একটি চমকপ্রদ গাণিতিক কৌশল সামনে এসেছে। যাতে সরকারকে পুরো টাকা দিতে না হয়।

DA বিজ্ঞপ্তি জারি
সম্প্রতি রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। নবান্ন থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। তিন্তু তাতে একটি চমকপ্রদ গাণিতিক কৌশল সামনে এসেছে। যাতে সরকারকে পুরো টাকা দিতে না হয়। আর সুপ্রিম কোর্টের রায়ের খেলাপও না হয়। এক কথায় সাপও মরবে লাঠিও ভাঙবে না!
ধাপে ধাপে বকেয়া মেটানোর পরিকল্পনা
নবান্ন থেকে জারি করা DA-র বিজ্ঞপ্তি থেকে সরকারি কর্মীদের একাংশের অনুমান রাজ্য সরকার ধাপে ধাপে মহার্ঘ ভাতা মেটানোর পরিকল্পনা করেছে। তবে গোটা প্রক্রিয়ার পিছনে রয়েছে অত্যন্ত সূক্ষ্ম হিসেব। যা সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার চেষ্টা বলেও মনে করছেন সরকারি কর্মীদের একাংশ।
সুপ্রিম কোর্টের নির্দেশ
DA মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ২৫% বকেয়া DA দ্রুত মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু ৫ ফেব্রুয়ারি রায় ঘোষণার পরেও রাজ্য সরকার তেমন কোনও উদ্যোগ নেয়নি। ভোট ঘোষণার ৫৫ মিনিট আগে DA দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই জারি হয় বিজ্ঞপ্তি।
রাজ্য সরকারের মামলা
রাজ্য সরকার বকেয়া DA দেওয়ার কথা ঘোষণা করলেও রাজ্য সরকার আগেই সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল করেছে। সূত্রের খবর সেখানে ফের রাজ্যের অর্থনৈতিক অবস্থার কথার উল্লেখ রয়েছে। তাই বিশেষজ্ঞদের কথায় রাজ্য সরকার একদিকে মাত্র ২৫ শতাংশ ডিএ দিয়ে সুপ্রিম কোর্টকে তুষ্ট করতে পাশাপাশি নিজেদের রিভিউ পিটিশন বজায় রাখতে চাইছে। আর সেই কারণে মাত্র ২৫% নিয়েই রাজ্য ব্লু প্রিন্ট তৈরি করেছে।
বকেয়া নিয়ে হিসেব
জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ সময়কালকে ধরা হয়েছে। এই নির্দিষ্ট চার বছরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) অনুযায়ী যে টাকা বকেয়া রয়েছে, সরকার তার ঠিক অর্ধেক অংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ২৫% DA -ও পুরো সময়ের হিসেবে দেওয়া হচ্ছে না।
বাদ পড়ছেন..
২০০৮ সাল থেকে DA বাকি রয়েছে রাজ্য সরকারি কর্মীদের। অর্থাৎ ২০০৮-২০১৯ সাল পর্যন্ত চাকরিতে বহাল ছিলেন বা বর্তমান পেনশনভোগীরা যাদের দীর্ঘ ১১ বছর ডিএ বকেয়া ছিল তারা পুরো ডিএ পাবেন না।
কবে কত টাকা পাবেন?
- প্রথম ধাপ- ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সরকার প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্য়াকাউন্টে জমা করবে। যার ২৫%-এর সমতুল।
- দ্বিতীয় ধাপ- এই বছরই অর্থাৎ ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে সরকার বাকি অংশের টাকা বা দ্বিতীয় কিস্তি মিটিয়ে দেবে।
মামলা রয়েছে
যদিও ডিএ দেওয়ার কথা সরকার ঘোষণা করেছে। কিন্তু আইনি লড়াই থেকে সরে আসেনি রাজ্য সরকার। কারণ রাজ্য যেমন রিভিউ পিটিশন দাখিল করেছে তেমনই পাল্টা রাজ্য সরকারি কর্মীরাও রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে।
সুপ্রিম কোর্টে মামলার শুনানি
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি রয়েছে আগামী ১৫ এপ্রিল। তার আগেই প্রথম কিস্তির টাকা মিটিয়ে দেবে রাজ্য। পাশাপাশি রাজ্য রিভিউ পিটিশনের শুনানির ওপর নির্ভর করে থাকবে।
DA পাবেন কারা?
নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও এ DA পাবেন। এছাড়াও DA পাবেন সরকারি সাহায্য প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মচারী, সংবিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পুরসভা ও স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির কর্মীরা। নবান্নের অর্থ দফতরের অডিট ব্রাঞ্জ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

