Eid Al Fitr Mubarak 2026: রমজান মাস শেষে খুশির ইদ। কিন্তু ভারতে এবং সংযুক্ত আরব-আমিরশাহী, দুবাইতে কবে পালিত হচ্ছে ইদ? কোন সময়ে দেখা যাবে ইদের পবিত্র চাঁদ? বিশদ তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
ভারতে কবে এবং কোন সময়ে পালিত হবে খুশির ইদ (Eid Ul Fitr 2026)
পবিত্র রমজান মাস শেষের পথে। এখন বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের অপেক্ষা শাওয়াল মাসের বাঁকা চাঁদের, যা বয়ে আনবে খুশির ইদ। ২০২৬ সালের ইদ-উল-ফিতর ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে ২০ মার্চ পালিত হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।
26
রাজধানী দিল্লিতে শুক্রবার দেখা যেতে পারে ইদের চাঁদ?
রমজান মাসের সমাপ্তি ও শাওয়াল মাসের আগমনের প্রতীক্ষায় প্রহর গুনছে রাজধানীসহ সমগ্র দেশ। মৌসম ভবন ও জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০ মার্চ সন্ধ্যায় দিল্লি এনসিআর (Delhi NCR) আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
36
চাঁদ দেখার সময়সূচি
দিল্লিতে আজ সন্ধ্যা ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ৫৮ মিনিটের মধ্যে চাঁদ দেখা যাওয়ার একটি বিশেষ সময়সীমা (Viewing Window) রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে পশ্চিম আকাশে নজর রাখলে দেখা মিলতে পারে সেই কাঙ্ক্ষিত একফালি চাঁদের। কারণ, ইসলাম ধর্মে একমাসজুড়ে পালন করা হয় সংযম বা রোজা। ৩০ দিনের রোজা শেষে পালিত হয় খুশির ইদ (Eid)।
ইসলামি নিয়ম অনুযায়ী, শুক্রবার যদি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে শুক্রবার দেশজুড়ে পালিত হবে পবিত্র ইদ-উল-ফিতর। তবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং সেক্ষেত্রে ইদ একদিন পিছিয়ে অর্থাৎ ২১ মার্চ, শনিবার উদযাপিত হবে।
56
আরব দেশে কবে ইদ পালিত হবে?
আরব আমিরশাহে ২০ মার্চ হতে পারে ইদুল ফিতর। চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী এই পূর্বাভাস দেওয়া হলেও, দেশটির চাঁদ দেখা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। চাঁদ দেখার তারিখ:- ১৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় আবুধাবি সহ দেশটির বিভিন্ন প্রান্তের পর্যবেক্ষকরা শাওয়াল মাসের বাঁকা চাঁদের সন্ধানে আকাশে নজর রাখবেন। চাঁদ রাত: ধর্মীয় রীতি অনুযায়ী ১৯ মার্চ সন্ধ্যাটি 'চাঁদ রাত' হিসেবে পালিত হবে। চূড়ান্ত ঘোষণা:- শুধুমাত্র খালি চোখে বা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চাঁদ দেখার সত্যতা নিশ্চিত হওয়ার পরই ইদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
66
খুশির ইদ কবে পালিত হবে?
ভারতে পবিত্র রমজান মাস একদম শেষ ধাপে। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া সিয়াম বা পবিত্র রোজার মাস কাটিয়ে এখন দেশজুড়ে খুশির ইদের অপেক্ষা। তবে ইদ ঠিক কবে পালিত হবে, তা সম্পূর্ণভাবে নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্দিষ্ট দিনে চাঁদ দেখার পরই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত ধর্মীয় ঐতিহ্য ও নিয়ম মেনে দেশের মুসলিম সমাজ তাঁদের রোজা পালন অব্যাহত রাখবেন। উল্লেখ্য যে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতিমধ্যেই চাঁদ দেখার প্রস্ততি শুরু হয়ে গিয়েছে, যার প্রভাব সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলোর চাঁদ দেখার ওপর পড়ে থাকে।