DA Hike: ১০ শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মচারীদের, বিধানসভায় বড় ঘোষণা মন্ত্রীর

Published : Sep 02, 2026, 11:41 AM IST

এই সমস্ত কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের বিধানসভায় এই কর্মীদের মজুরি এবং মহার্ঘ ভাতা (DA) ১০ শতাংশ করে বাড়ানোর কথা জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের বহু কর্মচারী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

PREV
16

এই সমস্ত কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের বিধানসভায় এই কর্মীদের মজুরি এবং মহার্ঘ ভাতা (DA) ১০ শতাংশ করে বাড়ানোর কথা জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের বহু কর্মচারী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

26

দীর্ঘদিন ধরে মজুরি পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছিলেন এই শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা। বিশেষ করে স্কুলের পোশাক তৈরির মতো কিছু ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে মজুরি কাঠামোয় বড় কোনও পরিবর্তন হয়নি বলে জানা গিয়েছে।

36

শাড়ি বোনার পারিশ্রমিক ১৭৮.৩৬ টাকা থেকে বাড়িয়ে ২০৩.৮৬ টাকা এবং ৩.৭৫ মিটার ধুতি বোনার পারিশ্রমিক ১৫১.৭১ টাকা থেকে বাড়িয়ে ১৬৬.২৬ টাকা করা হয়েছে।

46

তামিলনাড়ুর হ্যান্ডলুমস, টেক্সটাইলস অ্যান্ড খাদি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁতশিল্পীদের আর্থিক সুরক্ষা বাড়ানোর পাশাপাশি রাজ্যের বস্ত্রশিল্পকে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। মজুরি ও DA বৃদ্ধির ফলে তাঁতশিল্পীদের আয় বাড়বে এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

56

অন্য দিকে, নিটওয়্যার শিল্পের জন্য পৃথক বোর্ড তৈরির সিদ্ধান্তও তাৎপর্যপূর্ণ। নতুন এই বোর্ডের মাধ্যমে নিটওয়্যার শিল্পের জন্য নীতি প্রণয়ন, শিল্পের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট কর্মী ও ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার ব্যবস্থা আরও সুসংহত করা যাবে বলে মনে করা হচ্ছে।

66

তামিলনাড়ু দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বস্ত্র ও পোশাক উৎপাদন কেন্দ্র। ফলে হস্তচালিত তাঁত এবং নিটওয়্যার—দুই ক্ষেত্রেই সরকারি সহায়তা বাড়ানোর এই সিদ্ধান্ত রাজ্যের বস্ত্রশিল্পে নতুন গতি আনতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories