ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় একটি বড় পদক্ষেপ বাস্তবায়িত হতে চলেছে। ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি. কামাত কিছুদিন আগে জানিয়েছেন যে, ভারত তার প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) অগ্নি-৬, পরীক্ষা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, যার পাল্লা ১০,০০০ কিলোমিটারেরও বেশি। এ বিষয়ে সরকারি অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে।