Dry Day: একটানা পাঁচদিন বন্ধ মদের দোকান, রাজ্যজুড়ে ফের 'ড্রাই ডে' ঘোষণা সরকারের

Published : Apr 30, 2026, 08:02 AM IST

Delhi Dry Day: মাসের শুরুতেই সুরাপ্রেমিদের জন্য দুঃসংবাদ। ফের পরপর টানা পাঁচদিন বন্ধ থাকবে রাজ্যজুড়ে মদের দোকান। ফলে সপ্তাহান্তে ছুটির দিনে একটু গলা ভেজাতে চাইলেও মিলবে না রঙিন পানীয়। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
রাজ্যজুড়ে ফের ড্রাই ডে

ভোট উৎসব মিটতে না মিটতেই ফের ড্রাই ডে-র ঘোষণা। রাজ্যজুড়ে একটানা পাঁচদিন মিলবে না মদ। রাজধানী দিল্লিতে আবগারি দফতরের তরফে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। ফলে মিলবে না মদ। তবে একমাসে পাঁচদিন নয়। জুন মাসেও মিলবে না মদের জোগান। বেশ কয়েকদিন।

25
কোন কোন দিন মিলবে না মদ

দিল্লিতে চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আবগারি দফতর নতুন একটি তালিকা প্রকাশ করেছে। আজ ৩০ এপ্রিল, এবং আগামীকাল ১ মে দিল্লিতে ড্রাই ডে (Dry Day) থাকবে।

35
ড্রাই ডে রাজধানীতে

রাজধানীজুড়ে মদ মিলবে না এই দিনগুলিতে- ১ মে (শুক্রবার)বুদ্ধ পূর্ণিমা। ২৭ মে (বুধবার)ঈদ-উল-আধা (কুরবানি ঈদ)। ২৬ জুন (শুক্রবার)মহরম উপলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে আবগারি দফতরের তরফে।

45
মাসজুড়ে ড্রাই ডে!

এছাড়াও ১৫ অগাস্ট শনিবার স্বাধীনতা দিবস ও ৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে মিলবে না মদ। ফলে বিশেষ এই দিনগুলিতে সুরাপ্রেমিদের জন্য মিলবে না রঙিন পানীয়। যার জন্য আগাম বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য় জানিয়ে দিয়েছে দিল্লি আবগারি বিভাগ।

55
কেন এই সিদ্ধান্ত?

সরকারি সূত্রে খবর, এই দিনগুলোতে দিল্লির সমস্ত মদের দোকান ও বার বন্ধ থাকবে। তবে নামি হোটেলের (L-15/L-15F লাইসেন্সধারী) গেস্টরা তাদের রুমের ভিতরে মদ্য পান করতে পারেন। এছাড়া নির্বাচনের মতো কোনও বিশেষ পরিস্থিতি তৈরি হলে সরকার অতিরিক্ত ড্রাই ডে ঘোষণা করতে পারে বলেও জানানো হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories