- Home
- West Bengal
- West Bengal Election 2026: রক্তপাতহীন-অবাধেই মিটল ১৪তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, কাদের কৃতিত্ব দিচ্ছেন জ্ঞানেশ কুমার?
West Bengal Election 2026: রক্তপাতহীন-অবাধেই মিটল ১৪তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, কাদের কৃতিত্ব দিচ্ছেন জ্ঞানেশ কুমার?
West Bengal Election Update: দুই দফায় নির্বাচন শেষ। এবার শুধুমাত্র ফলাফলের অপেক্ষা। ২০২১ সালের পর ২০২৬। পাঁচ বছরে বাংলায় ভোটের পরিবেশ কতটা বদলাল? ভোট কী অবাধ শান্তিপূর্ণ হলো? জানুন কী বলছে নির্বাচন কমিশন। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কী বলছে জাতীয় নির্বাচন কমিশন?
দেশ স্বাধীন হওয়ার পর এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ১৪টি বিধানসভা নির্বাচন হয়েছে। তারমধ্যে প্রথমবার ১৯৭১ সাল। তারপর চলতি বছর ২০২৬ সাল। ৫৭ বছরের ব্যবধানে এই বছরই এমন শান্তিপূর্ণ ভোট দেখল বঙ্গবাসী। মাঝে অবশ্য ২০১১ সালেও অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল বাংলায়। যার পুরো কৃতিত্বটাই নির্বাচন কমিশনকে দিচ্ছে রাজ্যবাসী।
অবাধ শান্তিপূর্ণ ভোট দেখল বাংলা
কমিশনের হিসেব বলছে ২০১১ সাল ধরলে এই নিয়ে তৃতীয়বার অবাধ ও এত শান্তিপূর্ণ ভোট দেখল পশ্চিমবঙ্গবাসী। যদিও রাজ্যে এমন ভোট করানোর পুরো কৃতিত্বই নির্বাচন কমিশনের। কারণ, দুই দফায় বাংলায় ভোটে ভোটদানের হার ছাড়িয়েছে ৯০ শতাংশের বেশি। এমনকি প্রথম দফাকে ছাপিয়ে দ্বিতীয় দফায় ভোটদানের হার রেকর্ড গড়েছে বাংলায়। ভয় ভীতিহীন ভাবে ভোট দিতে পেরে খুশি নাগরিকরাও।
দুই দফায় নির্বাচনে নেই মৃত্যুর খবর
পশ্চিমবঙ্গে মোট দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথম দফা হয়েছে ২৩ এপ্রিল ও দ্বিতীয় দফায় ভোট হয়েছে ২৯ এপ্রিল বুধবার। এই দুই দফাতেই উত্তর থেকে দক্ষিণবঙ্গ কোথাও কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। এমনকি কমিশনের রিপোর্ট বলছে ২০২৬ সালে পশ্চিমবঙ্গবাসী এমন একটি ভোট উৎসব দেখল যার প্রচার পর্বেও কোনও মৃত্যুর ঘটনা নেই।
গত বিধানসভা ভোটগুলিতে পশ্চিমবঙ্গে প্রাণহানির ঘটনা কত?
নির্বাচন কমিশনের হিসেব বলছে ২০২১ সালের নির্বাচনেও পশ্চিমবঙ্গে ভোটের বলি হয়েছেন ২৪ জন। তার আগে ২০১৬ সালেও ভোটে পশ্চিমবঙ্গে প্রাণহানির ঘটনা ঘটেছে। সেই সময় সাত জন নির্বাচনী হিংসার বলি হয়েছিলেন। অথচ এই বছর ভোটে সেই সংখ্যাটা শূন্য। অথচ গত ভোটেও বাংলায় অন্তত ৬০টি বোমাবাজির মতোন ঘটনা ঘটেছে।
রক্তপাতহীন নির্বাচনের কৃতিত্ব কার?
দু-একটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া ২০২৬ সালের বিধানসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ বলা চলে। আর এই ভোট করানোর পুরো কৃতিত্বটাই জাতীয় নির্বাচন কমিশনের দুই অফিসারকে দিচ্ছেন জ্ঞানেশ কুমার। তারা হলেন-মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রবাল এবং সুব্রত গুপ্ত ও এনকে মিশ্র। মনোজ অগ্রবাল হলেন ১৯৯০ সালের আইএএস অফিসার। তাঁর ঠান্ডা মাথা, ক্ষুরধার বুদ্ধি, সোজাসাপ্টা জবাব দেওয়ার ক্ষমতা বিশেষ আলোচিত। ফলে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পছন্দের অফিসার।
জ্ঞানেশের পছন্দের অফিসার আর কে কে?
এছাড়াও রয়েছেন সুব্রত গুপ্ত। তিনিও ১৯৯০ সালের আইএএস অফিসার।কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এম.টেক। প্রযুক্তি ভাল বোঝেন। তাঁকে এসআইআর পর্বে ‘বিশেষ রোল পর্যবেক্ষক’ হিসাবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। তার কাজে খুশি হয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তাঁকে কাজে লাগায় কমিশন। বাংলায় ভোটে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় সুব্রতর কাঁধে।
কমিশনের অপর আধিকারিক এনকে মিশ্র
কমিশনের অপর আধিকারিক এনকে মিশ্র পশ্চিমবঙ্গে এবারের ভোটে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি হলেন ১৯৮৮ সালের সিকিম ব্যাচের আধিকারিক মিশ্র কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা দফতরে দীর্ঘদিন কাজ করেছেন। সেই সূত্রেই কলকাতায় আসা। অবসরের পরে দিল্লিবাসী হলেও এ রাজ্যে তিনি প্রায় সাত-আট বছর ছিলেন। পশ্চিমবঙ্গে কাজ করতে পছন্দ করেন। আর তাকে দিয়েই এবার শান্তিপূর্ণ ভাবে পশ্চিমবঙ্গের ভোট বৈতরণী পার করল কমিশন।
বদলাল ভোটের ছবি
বিগত নির্বাচনগুলিতে দেখা গিয়েছে বোমাবাজি, হিংসা, রক্তপাত ও প্রাণহানির মতো ঘটনা। কিন্তু ২০২৬ সালের বাংলায় বিধানসভা নির্বাচন রক্তপাতহীন ভাবে সম্পূর্ণ করে তার কৃতিত্ব দেওয়া হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে। যদিও কমিশন একাই এর কৃতিত্ব নিতে নারাজ। গোটা প্রক্রিয়া ভালো ভাবে মেটানোর জন্য তিন আধিকারিককেই কৃতিত্ব দিচ্ছেন মনোজ কুমার।
কী বলছেন মনোজ কুমার
পশ্চিমবঙ্গ ভোটে কমিশনের ঠিক করে দেওয়া তিন কর্তার দায়িত্ববোধ এবং সুষ্ঠভাবে দক্ষ ভোট পরিচালনা ছাব্বিশের লড়াইকে অবাধ ও শান্তিপূর্ণ করে তুলেছে। কারণ, ভোটে বাংলায় চেনাপরিচিত অশান্তির ছবি বদলাতে এঁদের নিঁখুত পরিকল্পনায় সংবাদ শিরোনামে এনে দিয়েছে সদ্য শেষ হওয়া বাংলার নির্বাচনকে।
স্বতঃস্ফূর্ত ভোট দিলেন রাজ্যবাসী
১৯৭১ সাল থেকে পশ্চিমবঙ্গে যে কয়টি নির্বাচন হয়েছে (কয়েকটি ব্যাতিক্রম ছাড়া) তার মধ্যে সদ্য শেষ হওয়া ২০২৬ সালের বিধানসভা নির্বাচন অবাধ শান্তিপূর্ণ বলা চলে। মোটের উপর বিরোধীরাও মানছে সেই তত্ত্ব। এখন দেখার ৪ মে নীলবাড়ি দখলের লড়াইয়ে কে এগিয়ে থাকে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

